প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শিক্ষার রূপান্তরমূলক শক্তির ওপর আলোকপাত করে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 03 APR 2026 9:03AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিক্ষা কেবলমাত্র জীবনধারণের নয়, বরং জীবনকে উন্নত করার এক শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, এটি এমন এক অমূল্য সম্পদ যার মধ্যে দিয়ে দেশের যুব সমাজ প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন মাইলফলক রচনা করছে এবং দেশকে গর্বিত করছে।  

 

একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন;

 

“शिक्षा केवल आजीविका का साधन नहीं, बल्कि जीवन को श्रेष्ठ बनाने का सशक्त माध्यम भी है। यह वो अनमोल पूंजी है, जिसके जरिए आज हमारी युवाशक्ति हर क्षेत्र में नए-नए कीर्तिमान बनाकर देश का नाम रोशन कर रही है।

श्रियः प्रदुग्धे विपदो रुणद्धि

यशांसि सूते मलिनं प्रमार्ष्टि। 

संस्कारशौचेन परं पुनीते 

शुद्धा हि बुद्धिः किल कामधेनुः॥”

 

এই সুভাষিতমে বলতে চাওয়া হয়েছে শিক্ষিত, পরিমার্জিত এবং শুদ্ধ বুদ্ধিবৃত্তি সমস্ত বাধা সরিয়ে ব্যক্তি জীবনে সাফল্য, সম্মান, শান্তি এবং উন্নতি নিয়ে আসে। অবশ্যই একটি আলোকিত মন কামধেনু হিসেবে বিবেচিত হয় যা সব রকম আকাঙ্খা পূরণে সক্ষম। 

 

SC/AB/NS


(রিলিজ আইডি: 2248783) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada