তথ্যওসম্প্রচারমন্ত্রক
চলচ্চিত্র পরিমণ্ডলকে এনএফডিসি-র মাধ্যমে শক্তিশালী করছে সরকার, পিপিপি মডেল এবং আধুনিক চলচ্চিত্র নির্মাণ রীতির ওপর জোর দেওয়া হচ্ছে
প্রকাশিত:
01 APR 2026 3:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০২৬
ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ডিসেমিনেশন অফ ফিল্মিক কন্টেন্ট (ডিসিডিএফসি) প্রকল্পের মাধ্যমে সরকার দেশের চলচ্চিত্র নির্মাণ পরিমণ্ডলকে জোরদার করে তুলছে।
ডিসিডিএফসি প্রকল্পটির জন্য অর্থ সংস্থানের ১০০ শতাংশ দায়ভাগই কেন্দ্রের। সিনেমার ক্ষেত্রে গুণমান বাড়িয়ে তুলতে সরাসরি আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার।
ডিসিডিএফসি প্রকল্পের আওতায় ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনও চলচ্চিত্র নির্মাণক্ষেত্রের বিকাশে কাজ করে চলেছে। আঞ্চলিক সিনেমা এবং তথ্যচিত্রের বিষয়টিও এর মধ্যে পড়ে। স্থানীয় কলাকুশলী, শিল্পী এবং পরিষেবা প্রদানকারীদের কর্মসংস্থানও হয় এর ফলে।
মুম্বাইতে ২০২৫ সালে ওয়ার্ল্ড অডিও-ভিস্যুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট-এর আয়োজন হয়েছিল। বিষয়বস্তু নির্মাণের ক্ষেত্রে আন্তর্জাতিক আঙিনায় ভারতকে প্রথমসারিতে দেখতে চায় সরকার। ঐ সম্মেলনে ১০০-রও বেশি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন। এছাড়াও, অংশীদারিত্বের ভিত্তিতে অডিও-ভিস্যুয়াল প্রোডাকশনেও জোর দিচ্ছে সরকার। এক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বেও এগোনো হচ্ছে। প্রাদেশিক সরকারগুলির পরামর্শের ভিত্তিতে চলচ্চিত্র উৎসব আয়োজনেও সহায়তা দেয় কেন্দ্র।
ডঃ থিরুমাভালাভান ঠোলকাপ্পিয়ানের এক প্রশ্নের উত্তরে সংসদে একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
SC/AC/DM
(রিলিজ আইডি: 2247833)
ভিজিটরের কাউন্টার : 5