রাষ্ট্রপতিরসচিবালয়
নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি
প্রকাশিত:
31 MAR 2026 3:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।
এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, প্রায় আট শতাব্দী ধরে নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞানের কেন্দ্র হিসেবে দাঁড়িয়ে রয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস হয়ে যাওয়া শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বের কাছে এক বড় ক্ষতি। তা সত্বেও নালন্দার ভাবনা-চিন্তা জীবিত রয়ে গিয়েছিল। বর্তমানকালে এর পুনরুজ্জীবন অতীত গৌরবের পুনঃপ্রতিষ্ঠায় আমাদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের বার্তা দিচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, বহুমুখী আদর্শ ও পারস্পরিক মত বিনিময়ের সংস্কৃতিকে স্বাগত জানিয়েছে নালন্দা। আজকের দিনেও নালন্দার আদর্শের গভীর প্রসঙ্গিকতার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। নালন্দা বিশ্ববিদ্যালয় এশিয়া এবং গোটা বিশ্বে একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তাঁর দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন শ্রীমতী মুর্মু।
রাষ্ট্রপতি বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে লক্ষ লক্ষ পাণ্ডুলিপি ছিল বলে জানা গিয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারত যেহেতু এক উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগোচ্ছে, তাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি সেক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতির পুরো ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন –https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026331837001.pdf
SC/MP/AS
(রিলিজ আইডি: 2247330)
ভিজিটরের কাউন্টার : 22