রেলমন্ত্রক
গুজরাটে ৩১ মার্চ বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
30 MAR 2026 8:04PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩১ মার্চ ২০২৬ তারিখে গুজরাট সফর করবেন। বেশ কয়েকটি রেল পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
কানালুস-জামনগর ডবল লাইন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়া গান্ধীধাম-আদিপুর রেলপথ চার লাইনের করার প্রকল্পটির কাজও শেষ হয়েছে। এই পরিকাঠামো প্রকল্পটিরও আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর ফলে ওই অঞ্চলে সংযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে তা বলাই বাহুল্য।
এর পাশাপাশি হিম্মতনগর-খেদব্রহ্ম গেজ রূপান্তর প্রকল্পেরও উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে। এর ফলে উত্তর গুজরাটে রেল সংযোগ নিবিড়তর হবে। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে প্রসারের পাশাপাশি কর্মসংস্থানেও গতি আসবে।
প্রধানমন্ত্রী এদিন খেদব্রহ্ম-হিম্মতনগর-আসারোয়া ট্রেন পরিষেবারও সূচনা করবেন। এর ফলে ওই অঞ্চলের সঙ্গে আমেদাবাদের সরাসরি রেল সংযোগ স্থাপিত হবে।
SC/AC/NS
(রিলিজ আইডি: 2247198)
ভিজিটরের কাউন্টার : 2