অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

জনসমর্থ পোর্টালের মাধ্যমে ১,০৬,৩০৬ কোটি টাকার বেশি মূল্যের ৪১ লক্ষেরও বেশি আবেদন বিবেচনা করা হয়েছে ; ব্যাংকগুলি ৩৫.০৭ লক্ষ সুবিধাপ্রাপককে ৮৪,৩৬৫.৫৫ কোটি টাকা ঋণের ডিজিটাল অনুমোদন দিয়েছে

প্রকাশিত: 30 MAR 2026 6:57PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৬ 

 


প্রধানমন্ত্রী ৬ জুন ২০২২ তারিখে  জনসমর্থ পোর্টালের সূচনা করেন।  এর উদ্দেশ্য ছিল দ্বিবিধ —সরকারি সহায়তাপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের পরিসর বাড়ানো এবং  ঋণ-সংযুক্ত সরকারি প্রকল্পগুলির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের জন্য ঋণপ্রদানের প্রক্রিয়াকে আরও সহজ ও সুসংগঠিত করা।
বর্তমানে এই পোর্টালে একই প্ল্যাটফর্মে  কৃষি, পুনর্নবীকরণযোগ্য  শক্তি, ব্যবসা, জীবিকা, আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রের ১৫টি ঋণ-সংযুক্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প সম্পর্কিত পরিষেবা পাওয়া যায়। এখানে সুবিধাপ্রাপক, আর্থিক প্রতিষ্ঠান, কেন্দ্র ও রাজ্য সরকারি সংস্থা এবং নোডাল এজেন্সিগুলি এক জায়গায় আসে। এটি আর্থিক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে  সংযুক্ত করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সহজে ব্যবসা করার পরিবেশকে  উৎসাহিত করে।
যেসব ব্যাঙ্ক এই পোর্টালে রয়েছে :
২০ মার্চ, ২০২৬ তারিখে মোট প্রায় ২৫৪টি ঋণদাতা প্রতিষ্ঠান (১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ২০টি বেসরকারি ব্যাঙ্ক,  ২৮টি আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, ১৭৩টি জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক (DCCBs), ১৫টি ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (NBFC) এবং ৬টি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (SFBs) এই পোর্টালে যুক্ত হয়েছে। 
সামগ্রিক অগ্রগতি ২০ মার্চ ২০২৬ পর্যন্ত:
পোর্টাল চালুর পর থেকে প্রায় ৪১.১৪ লক্ষ আবেদন, যার মোট অর্থমূল্য ১,০৬,৩০৬ কোটি, বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ব্যাংকগুলি ৩৫.০৭ লক্ষ উপভোক্তার জন্য ৮৪,৩৬৫.৫৫ কোটি টাকা ঋণের ডিজিটাল অনুমোদন দিয়েছে।
পোর্টালের প্রধান বৈশিষ্ট্যসমূহ:
•    এটি একটি ডিজিটাল মার্কেটপ্লেস, যেখানে ব্যবহারকারীর জন্য সহজ ইন্টারফেস এবং বিভিন্ন কেন্দ্রীভূত তথ্যভান্ডারের সঙ্গে সংযোগ রয়েছে।
•    আবেদনকারী ২৪×৭ সময়ে অনলাইনে আবেদন জমা দিতে পারেন এবং ইনবিল্ট ‘রুল ইঞ্জিন’ আবেদন যাচাই ও অনুমোদন প্রক্রিয়াকে সহজ করে।
•    ১৫টি কেন্দ্রীয় প্রকল্পের জন্য একক জানালা সুবিধা, যার মধ্যে ১২টির সম্পূর্ণ ঋণ প্রক্রিয়া পোর্টালে এবং বাকি ৩টির জন্য রিডাইরেকশন ব্যবস্থা রয়েছে।
•    পোর্টাল আবেদনকারীর যোগ্যতা যাচাই করে প্রাথমিক অনুমোদন দেয় এবং নির্বাচিত ব্যাঙ্কে আবেদন পাঠায়।
•    আবেদনকারীরা প্রতিটি ধাপের তথ্য পান, ফলে বারবার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় না।
•    CBDT, GST, UDYAM, UIDAI, CIBIL, AgriStack, Kisan Rin Portal, DPIIT Startup Portal, NeSL, LOKoS, e-Pehchan প্রভৃতি ডেটাবেসের সঙ্গে রিয়েল-টাইম সংযোগ দ্রুত ঋণপ্রক্রিয়া নিশ্চিত করে।
•    ভবিষ্যতে আরও বহু কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্প এই পোর্টালে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
উদ্দেশ্য:
জনসমর্থ পোর্টালের মূল উদ্দেশ্য হলো, সহজ ও ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে উৎসাহিত করা এবং সুবিধাপ্রাপকদের সঠিক সরকারি সুবিধার সঙ্গে যুক্ত করা। এটি সংশ্লিষ্ট সমস্ত প্রকল্পের প্রক্রিয়া  শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করার একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা।
যোগ্যতা :
এই পোর্টাল অত্যাধুনিক প্রযুক্তি ও স্মার্ট অ্যানালিটিক্স ব্যবহার করে সুবিধাপ্রাপকদের ভর্তুকি  পাওয়ার যোগ্যতা যাচাইয়ে সহায়তা করে। এর স্বয়ংক্রিয় সুপারিশ ব্যবস্থা প্রয়োজন ও তথ্য অনুযায়ী সবচেয়ে উপযুক্ত প্রকল্পগুলি নির্ধারণ করে। উন্নত প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল যাচাইয়ের ভিত্তিতে সম্পূর্ণ ঋণপ্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়, ফলে পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত ও জটিলতামুক্ত হয়।
আবেদন প্রক্রিয়া :
উপভোক্তারা কয়েকটি সহজ ধাপে অনলাইনে যোগ্যতা যাচাই করে আবেদন করতে পারেন এবং ডিজিটাল অনুমোদন পেতে পারেন। ধাপগুলো হলো—
ধাপ ১: কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে সম্ভাব্য সুবিধাপ্রাপক নিজের যোগ্যতা যাচাই করতে  এবং উপযুক্ত প্রকল্প চিহ্নিত করতে পারেন।
ধাপ ২: প্রয়োজনীয়  তথ্য ও নথিপত্র দিয়ে অনলাইনে আবেদন করা যায়।
ধাপ ৩: এই ধাপে সম্ভাব্য সুবিধাপ্রাপক পোর্টালে থাকা ঋণদাতাদের প্রস্তাব দেখতে পারেন এবং নির্বাচিত ব্যাংক থেকে ডিজিটাল অনুমোদন পেতে পারেন।
ধাপ ৪: শেষ ধাপে, সুবিধাপ্রাপক বাস্তব ভিত্তিতে নিজের আবেদনের অগ্রগতি উপর নজর রাখতে পারেন।
পোর্টালের নাগাল:
এই পোর্টালটি ৮টি ভিন্ন ভাষায় পাওয়া যায়। এছাড়া ব্যাংকের বিজনেস করেসপন্ডেন্ট বা সহায়ক অংশীদারদের মাধ্যমে সহায়তাপ্রাপ্ত  আবেদন জমা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
পোর্টালটি ওয়েবসাইট (www.jansamarth.in) এবং মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড ও iOS ) মাধ্যমে ব্যবহার করা যায়। পাশাপাশি রিয়েল-টাইম রিপোর্ট দেখার জন্য একটি পৃথক মোবাইল অ্যাপও রয়েছে।
অভিযোগ নিষ্পত্তি :
জনসমর্থ পোর্টালে সুবিধাপ্রাপক ও ব্যাঙ্ক উভয়ের জন্য পৃথক অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা রয়েছে। পোর্টালে দায়ের করা অভিযোগগুলি নথিভুক্ত, পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা হয়। দায়বদ্ধতা স্থির করে  পরিষেবার গুণমান ও প্রক্রিয়ার উন্নতি নিশ্চিত করা হয়।
জনসমর্থ পোর্টালে যেসব প্রকল্প রয়েছে  

১. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
এগ্রি ক্লিনিকস ও এগ্রি বিজনেস সেন্টার প্রকল্প (ACABC)
২. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (AIF)
৩. অর্থ মন্ত্রক
রপ্তানিকারকদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম (CGSE)
৪. গ্রামোন্নয়ন মন্ত্রক
দীন দয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM)
•    স্বনির্ভর গোষ্ঠী (SHGs)
•    SHG-এর পৃথক সদস্য (IELP)
৫. খাদ্য ও গণবণ্টন বিভাগ, গুদাম উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (WDRA), আর্থিক পরিষেবা বিভাগ এবং NABARD
ই-কিষাণ উপজ নিধি (e-KUN)
৬. আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক
ইডব্লিউএস, এলআইজি ও এমআইজি শ্রেণির জন্য গৃহঋণ প্রকল্প (শহরাঞ্চল)
৭. কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
কিষাণ ক্রেডিট কার্ড (KCC)
৮. মৎস্য বিভাগ, মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রক
কিষাণ ক্রেডিট কার্ড – মৎস্য খাত
৯. অর্থ মন্ত্রক ও বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগ (DPIIT)
স্টার্টআপ ঋণ প্রকল্প 
১০. জাতীয় সাফাই কর্মচারী অর্থায়ন ও উন্নয়ন কর্পোরেশন, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক
ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম (NAMASTE)
১১. অর্থ মন্ত্রক
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)
১২. আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক
প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি (PM SVANidhi)
১৩. ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রক (MSME)
প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি (PMEGP)
১৪. পুনর্নবীকরণযোগ্য  শক্তি মন্ত্রক
রুফটপ সোলার ইনস্টলেশন ফাইন্যান্সিং (SOLAR)
১৫. বস্ত্র মন্ত্রক
উইভার মুদ্রা স্কিম (WMS)

 

SC/SD/DM


(রিলিজ আইডি: 2247191) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR