রাষ্ট্রপতিরসচিবালয়
মহাবীর জয়ন্তীর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
30 MAR 2026 5:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মার্চ ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাবীর জয়ন্তীর প্রাক্কালে বিশেষ বার্তা দিয়েছেন।
তিনি দেশবাসীকে, বিশেষত জৈন ভাইবোনদের শুভেচ্ছা জানিয়েছেন। ভগবান মহাবীরের ৫টি নীতি- অহিংসা, সত্য, চৌর্যবৃত্তি পরিহার, ব্রহ্মচর্য এবং অনাসক্তি আমাদের জীবনে সঠিক পথে চলার ক্ষেত্রে আলোকবর্তিকা বলে রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। এই পথ অনুসরণ করে আমরা নিজেদের জীবনকে অর্থবহ করতে পারি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেছেন ভগবান মহাবীর সমাজের বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে যেভাবে নিজের স্বরকে তুলে ধরেছিলেন, তা সব সময়ই প্রাসঙ্গিক।
এই পূণ্য লগ্নে তাঁর বার্তা অনুসরণ করে দেশের উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন রেখেছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির বার্তা দেখতে এই লিঙ্কে ক্লিক করুন
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc2026330836101.pdf
SC/AB/NS….
(রিলিজ আইডি: 2247132)
ভিজিটরের কাউন্টার : 7