আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত জনজাতি উৎসব ২০২৬-এ বন ধন কনক্লেভের আয়োজন জনজাতি গোষ্ঠিভুক্ত মানুষের জীবিকায় ধারাবাহিকতা নিয়ে আসতে সরকারের দায়বদ্ধতাকেই তুলে ধরে

প্রকাশিত: 29 MAR 2026 8:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ মার্চ ২০২৬

 

নতুন দিল্লির সুন্দর নার্সারিতে আজ ভারত জনজাতি উৎসব ২০২৬-এর অঙ্গ হিসেবে “জনজাতি ভারতের ধারাবাহিক জীবিকা” শীর্ষক বন ধন কনক্লেভের উদ্বোধন করেন কেন্দ্রীয় জনজাতি বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে। এই কনক্লেভের আয়োজক জনজাতি বিষয়ক মন্ত্রকের আওতাধীন ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া (টিআরআইএফইডি)। 

এই উপলক্ষে আয়োজিত ‘ভারত ট্রাইবস ফেস্ট বাজার’-এ বিভিন্ন স্টল ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে আদিবাসী কারুশিল্পীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শিল্পকৃতির প্রশংসা করেন তিনি। আলাপচারিতায় এইসব শিল্প পণ্যের বিপণনের প্রসারের গুরুত্বও তুলে ধরেন শ্রী দুর্গাদাস উইকে। 

ভাষণে তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জনজাতি গোষ্ঠিভুক্ত মানুষের সার্বিক ক্ষমতায়ন এবং ধারাবাহিক জীবিকার সংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে দায়বদ্ধ। তাঁদের মধ্যে বাণিজ্যিক মানসিকতা তৈরি করা এবং বনজ সম্পদের মূল্য সংযোগের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের বন ধন কর্মসূচির কথাও উল্লেখ করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরআইএফইডি-র ম্যানেজিং ডিরেক্টর শ্রী এম রাজামুরুগান, জনজাতি বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী মনীশ ঠাকুর, পদ্মশ্রী সম্মান প্রাপ্ত শ্রী চৈত্রম দেবচাঁদ পাওয়ার প্রমুখ। এছাড়াও ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ, নীতি প্রণেতা, শিক্ষাবিদ এবং জনজাতি গোষ্ঠীভুক্ত উদ্যোগপতিরা। জনজাতি গোষ্ঠীভুক্ত মানুষের জীবিকার সংস্থান আরও জোরদার করা নিয়ে সেখানে আলোচনা হয়। 

মূলত যে বিষয়গুলি আলোচনায় উঠে আসে সেগুলি হল, 

    তৃণমূল স্তরে উদ্যোগ

    আইনি কাঠামো

    বন ধন বিকাশ কেন্দ্র মূল্যশৃঙ্খল জোরদার করা

    দেশে এবং দেশের বাইরে বিপণনের প্রসার


ভারত জনজাতি উৎসব ২০২৬ সমারোহ চলবে ৫ এপ্রিল পর্যন্ত।


SC/AB/NS


(রিলিজ আইডি: 2246809) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri