নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য যথাযথ তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে ‘পোষণ ট্র্যাকার’ ডিজিটাল অ্যাপ্লিকেশন কার্যকর করা হয়েছে

প্রকাশিত: 27 MAR 2026 12:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ মার্চ, ২০২৬

 

দেশে অপুষ্টি দূর করতে এবং পুষ্টি সরবরাহ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে নারী ও শিশুবিকাশ মন্ত্রক ‘মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি’ এবং ‘পোষণ ২.০’ প্রকল্প দুটির সূচনা করেছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্পগুলি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় ছয় বছরের কম বয়সী শিশু, গর্ভবতী মহিলা, স্তন্যদাত্রী মা এবং ১৪-১৮ বছর বয়সী উচ্চাকাঙ্ক্ষী জেলা ও উত্তর-পূর্বাঞ্চলের নাবালিকারা উপকৃত হবেন।

‘পোষণ ট্র্যাকার’ ডিজিটাল অ্যাপ্লিকেশনটি সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সুবিধাপ্রাপকদের থেকে প্রকৃত তথ্য সংগ্রহ করে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইন্টারনেট পরিষেবা বাবদ ২ হাজার টাকা করে দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবার মান যথাযথ না হওয়ায় ‘পোষণ ট্র্যাকার’ অফলাইনেও ব্যবহার করা যায়। ব্লক এবং জেলাস্তরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সহায়তার জন্য ‘পোষণ ট্র্যাকার’ অ্যাপ্লিকেশনটি যাতে ব্যবহার করা যায়, সেই বিষয়টিকেও নিশ্চিত করা হয়েছে। 

টেলিযোগাযোগ দপ্তর সুস্থায়ী ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা প্রদানের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ভারতনেট প্রকল্পের মাধ্যমে ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চল, দ্বীপভূমি, অতিবাম উগ্রপন্থা প্রভাবিত অঞ্চল, উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং সীমান্তবর্তী জেলাগুলিতে ৪জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং পঞ্চায়েত অফিসগুলিতে অ্যামেন্ডেড ভারতনেট প্রোগ্রাম কর্মসূচির মাধ্যমে শক্তিশালী ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 

লোকসভা আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন নারী ও শিশুবিকাশ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।


SC/CB/DM


(রিলিজ আইডি: 2245962) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी