রাজ্যসভা সচিবালয়
রাজ্যসভায় প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে মাননীয় সভাপতি শ্রী সি পি রাধাকৃষ্ণানের রুলিং
প্রকাশিত:
24 MAR 2026 4:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৬
সভাপতি: মাননীয় সদস্যবৃন্দ, ‘রাজ্যসভার কার্যপ্রণালী ও কার্যপরিচালনা বিধি’-র ২৫১ নম্বর ধারার প্রতি আমি আপনাদের দৃষ্টি
আকর্ষণ করছি; এই ধারানুযায়ী, যে কোনও মন্ত্রী জনস্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয়ে বিবৃতি দিতে পারেন। তবে, এ ক্ষেত্রে শর্ত হ’ল, বিবৃতি দেওয়ার সময়ে এই বিষয়ে কোনও প্রশ্ন উত্থাপন করা যাবে না।
মাননীয় প্রধানমন্ত্রী এইমাত্র যে বিবৃতি দিয়েছেন, তা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে যুক্ত। আমি মাননীয় সদস্যদের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি যে, তাঁরা যেন বিষয়টির গুরুত্ব এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর জাতীয় স্বার্থ অনুধাবন করেন এবং সভার মর্যাদা বজায় রাখতে তাঁরা যেন পূর্ণ সহযোগিতা করেন।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2245360)
ভিজিটরের কাউন্টার : 18