মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

মৎস্যজীবীদের অবৈধ প্রবেশ

প্রকাশিত: 24 MAR 2026 12:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মার্চ, ২০২৬ 

 

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের উপকূলীয় এলাকায় ১২ নটিক্যাল মাইল পর্যন্ত মৎস্য শিকার নিয়ন্ত্রণ করতে পারে। ১২ নটিক্যাল মাইলের বেশি অংশে ভারতের বিশেষ আর্থিক অঞ্চলে মৎস্য শিকার নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় সরকার। 

 

সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার তামিলনাডু এবং পুদুচেরীর বিরুদ্ধে জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ করেছে। তামিলনাডু সরকার জানিয়েছে, এই ধরনের ঘটনা শান্তিপূর্ণ মীমাংসায় প্রতিবেশী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সুসমন্বিত প্রয়াস চালানো হচ্ছে। 

 

তামিলনাডু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে এই বিরোধের নিষ্পত্তি ঘটাতে দুই রাজ্যের সংশ্লিষ্ট জেলা কালেক্টর এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। 

অন্ধ্রপ্রদেশ সরকার পুদুচেরীর বিরুদ্ধেও একই ধরনের মৎস্য শিকারের অভিযোগ এনেছে। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ মেরিন ফিশিং রেগুলেশন অ্যাক্ট ১৯৯৪’কে সংশোধন করে আরও কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। 

 

লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।

 

SC/MP/SB…


(রিলিজ আইডি: 2244613) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Telugu