লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

রামমনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে লোকসভার অধ্যক্ষের শ্রদ্ধার্ঘ্য

প্রকাশিত: 23 MAR 2026 3:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ মার্চ, ২০২৬ 

 

রামমনোহর লোহিয়ার জন্মবার্ষিকীতে আজ সংবিধান সদনে সেন্ট্রাল হলে লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা পুষ্পার্ঘ্য দিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। 
লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে ডঃ রামমনোহর লোহিয়ার জীবন ও কর্মের উপর প্রকাশিত একটি পুস্তিকা উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয়। 
রাষ্ট্রের সেবায় ডঃ লোহিয়ার প্রতি সম্মান জানাতে সংবিধান সদনের (তৎকালীন সংসদ ভবন) সেন্ট্রাল হলে ১৯৯১ সালের ৩০ মে তাঁর প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী চন্দ্রশেখর।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2244021) ভিজিটরের কাউন্টার : 15
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR , Punjabi , Gujarati , Kannada