PIB Headquarters
azadi ka amrit mahotsav

বিশ্ব স্বাস্থ্য পরিষেবায় ভারতের ওষুধপত্র এবং এ সংক্রান্ত শিল্প

প্রকাশিত: 21 MAR 2026 10:32AM by PIB Kolkata

২১ মার্চ, ২০২৬

 

ভূমিকা – জনস্বাস্থ্য ও অর্থনৈতিক অগ্রগতির সমন্বয়

ফার্মাসিউটিক্যাল বা ওষুধ শিল্প জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। এটি একদিকে যেমন প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে। ভারতের ওষুধ শিল্প আজ বিশ্বব্যাপী এক গুরুত্বপূর্ণ ও প্রযুক্তি-নির্ভর ক্ষেত্রে পরিণত হয়েছে, যা সমাজকল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি—উভয় ক্ষেত্রেই অবদান রাখছে।

আন্তর্জাতিক ওষুধ বাজারে ভারত

সাশ্রয়ী মূল্যে উচ্চমানের ওষুধ সরবরাহের ক্ষমতার কারণে ভারত “বিশ্বের ফার্মাসি” (Pharmacy of the World) খেতাব অর্জন করেছে।

 * পরিমাণের (Volume) দিক থেকে ভারত বিশ্বে তৃতীয় এবং মূল্যের (Value) দিক থেকে ১১-তম স্থানে রয়েছে।

 * দেশে ৩,০০০-এর বেশি কোম্পানি এবং ১০,৫০০-এর বেশি উৎপাদন ইউনিট রয়েছে।

 * ২০৩০ সালের মধ্যে এই বাজার ৬০ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৩০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

 * বিশ্বের ২০% জেনেরিক বা ব্র্যান্ড বহির্ভূত অথচ সমমানসম্পন্ন উপাদান-ভিত্তিক ওষুধ ভারত সরবরাহ করে।

 * ভ্যাকসিন বা প্রতিষেধক এবং এইচআইভি (HIV) চিকিৎসার ওষুধে ভারতের অবদান রয়েছে।

ওষুধ রপ্তানি – আন্তর্জাতিক ব্যাপ্তি এবং বিনিয়োগ বৃদ্ধি

বিশ্ব স্বাস্থ্য পরিষেবার সরবরাহ শৃঙ্খলে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:

 * ইউনিসেফ (UNICEF)-এর ভ্যাকসিন চাহিদার ৬০% ভারত মেটায়।

 * বিশ্বের ডিপিটি (DPT)/বিসিজি (BCG) চাহিদার ৪০-৭০% এবং হু (WHO) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হামের (Measles) প্রতিষেধক ৯০% ভারত থেকে সরবরাহ করা হয়।

রপ্তানি পরিস্থিতি:

 * ২০২৪-২৫ সালে রপ্তানি ৩০.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা ২০০০-০১ সালের তুলনায় প্রায় ১৬ গুণ বেশি।

 * বিশ্বের ১৯১টি দেশে ভারতের ওষুধ রপ্তানি হয়, যার ৫০% যায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো নিয়ন্ত্রিত বাজারে।

 * চিকিৎসা সরঞ্জাম (Medical device) রপ্তানি ২০২০-২১ সালের ২.৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৪-২৫ সালে ৪.১ বিলিয়ন ডলার হয়েছে।

সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI)

ভারতে এফডিআই আকর্ষণের ক্ষেত্রে ওষুধ শিল্প শীর্ষ ১০টি ক্ষেত্রের মধ্যে রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষের সেপ্টেম্বর পর্যন্ত ১৩,১৯৩ কোটি টাকার বিনিয়োগ এসেছে, যা এই ক্ষেত্রের ওপর আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

বাণিজ্য চুক্তির মাধ্যমে রপ্তানি

ভারতের বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বিশ্ববাজারে ওষুধের প্রবেশাধিকার বাড়াচ্ছে:

 * ভারত-ইইউ (EU) এফটিএ: ৫৭০ বিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে।

 * ভারত-ইউকে (UK) সেটা (CETA) ২০২৫: ৫৬টি ফার্মা ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা।

 * ভারত-নিউজিল্যান্ড এফটিএ ২০২৫: প্রায় ৯০টি ফার্মা ট্যারিফ লাইনে শুল্কমুক্ত সুবিধা।

সরকারের নীতিগত হস্তক্ষেপ ও সহায়তা

উৎপাদন ভিত্তিক ইনসেনটিভ (PLI) স্কিম

পিএলআই স্কিম অভ্যন্তরীণ উৎপাদন শক্তিশালী করেছে এবং আমদানির ওপর নির্ভরতা কমিয়েছে:

 * বস্তুত, ৩,৫৯১ কোটি টাকার আমদানি (API, KSM ইত্যাদি) হ্রাস পেয়েছে।

 * ফার্মাসিউটিক্যালস পিএলআই: ৪০,৮৯০ কোটি টাকার বিনিয়োগ এবং প্রায় ৯৭,০০০ মানুষের কর্মসংস্থান হয়েছে।

 * বাল্ক ড্রাগ পিএলআই: মোট ২৬টি গুরুত্বপূর্ণ এপিআই (API)-এর জন্য ৪,৭৬৩ কোটি টাকার বিনিয়োগ হয়েছে।

 * চিকিৎসা সরঞ্জাম পিএলআই: ১২,৩৪৪ কোটি টাকার বিক্রয় এবং ৫,৮৬৯ কোটি টাকার রপ্তানি হয়েছে।

পরিকাঠামো উন্নয়ন: ফার্মা ও মেডিকেল ডিভাইস পার্ক

 * বাল্ক ড্রাগ পার্ক বা মূল ঔষধ সংক্রান্ত উপাদান-ভিত্তিক উদ্যান: অন্ধ্রপ্রদেশ, গুজরাট এবং হিমাচল প্রদেশে স্থাপিত হচ্ছে। মোট ব্যয় ৬,৩০৬ কোটি টাকা।

 * মেডিকেল ডিভাইস পার্ক বা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জাম সংক্রান্ত উদ্যান: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুতে অবস্থিত। এটি উৎপাদন খরচ কমাতে এবং সমগ্র ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করবে।

উদ্ভাবন এবং ওষুধের সহজলভ্যতা

 * গবেষণা ও উদ্ভাবন (PRIP স্কিম): সাতটি সেন্টার অফ এক্সিলেন্স এবং ১১১টি গবেষণা প্রকল্প চালু করা হয়েছে।

 * সাশ্রয়ী ওষুধ (PMBJP): বর্তমানে ১৮,৬৪৬টি জন ঔষধি কেন্দ্র কার্যকর রয়েছে। এর মাধ্যমে ২,১১০টির বেশি ওষুধ এবং ৩১৫টি সরঞ্জাম পাওয়া যাচ্ছে। ২০২৪-২৫ সালে এর ফলে, সাধারণ মানুষের ৮,০০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখানে মাত্র ১ টাকায় স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়।

বায়োফার্মা শক্তি (Biopharma SHAKTI) – ভবিষ্যৎ কৌশল

২০২৬-২৭ বাজেটে ১০,০০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে:

 * বায়োলজিকস এবং বায়োসিমিলার উৎপাদন বৃদ্ধি।

 * তিনটি নতুন নাইপার (NIPER) স্থাপন এবং সাতটি নাইপারের আধুনিকীকরণ।

 * ১,০০০-এর বেশি ক্লিনিক্যাল ট্রায়াল সাইট তৈরি করা হয়েছে।

উপসংহার

ভারতের ওষুধ শিল্প সাশ্রয়ী মূল্য, গুণমান এবং আধুনিক প্রযুক্তির এক অনন্য মডেল।  রপ্তানি বৃদ্ধি, ক্রমবর্ধমান বিনিয়োগ এবং সরকারি নীতিগত সহায়তা ভারতকে বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তার অন্যতম প্রধান স্তম্ভে পরিণত করেছে। নতুন বাণিজ্য চুক্তি এবং উদ্ভাবনী সংস্কারের মাধ্যমে এই ক্ষেত্র আগামী দিনে বিশ্ব স্বাস্থ্য পরিষেবা এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

References

Ministry of Chemicals and Fertilizers

https://pharma-dept.gov.in/about-department  

https://pharma-dept.gov.in/sites/default/files/Final%20English%202024-25%20AR%20%281%29.pdf

https://pharma-dept.gov.in/sites/default/files/REVISED%20GUIDELINES%20FOR%20BULK%20DRUGS-29-10-2020_1.pdf

National Pharmaceutical Pricing Authority

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211784&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204595

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202998&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227631&reg=3&lang=2#:~:text=are%20as%20under:-,(i)%20Scheme%20for%20Promotion%20of%20Medical%20Devices%20Parks:%20The,Linked%20Incentive%20(PLI)%20Scheme:

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2239584&reg=3&lang=1

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU2319_i4TQx1.pdf?source=pqals

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

 

Ministry of Health & Family Welfare

https://cdsco.gov.in/opencms/opencms/en/Home/

Formation of IPC - Indian Pharmacopoeia Commission

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208908&reg=3&lang=2

Ministry of Commerce and Industry

https://www.ibef.org/industry/pharmaceutical-india

https://niryat.gov.in/#?start_date=202404&end_date=202503&sort_table=export_achieved-sort-desc&commodity_group_id=6&commodity_id=22&table=region&view=pills-cdv-tab

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2205547&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214961&reg=3&lang=1#:~:text=in%20December%202025.-,Drugs%20&%20Pharmaceuticals%20exports%20increased%20by%205.65%20%25%20from%20US$%202.49,10.98%20Billion%20in%20December%202025.

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026216793101.pdf

https://www.dpiit.gov.in/static/uploads/2026/02/6dc3e8a9fe52d5a412d8e5f41d7b921f.pdf

Ministry of External Affairs

Pharmaceuticals Archives - IndBiz | Economic Diplomacy Division | IndBiz | Economic Diplomacy Division

 

PIB

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2098447&reg=3&lang=2#:~:text=Pharmaceutical%20Exports%20Surge:%20India%2C%20ranked,billion%20in%20FY%202023%2D24.

https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=157637&ModuleId=2&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157711&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=154945

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?ModuleId=3&NoteId=156654

Click here to see pdf

******

SSS/PK


(রিলিজ আইডি: 2243943) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati