উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

মহারাষ্ট্র সফরে উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান

প্রকাশিত: 20 MAR 2026 12:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২৬ 

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান ২১ ও ২২ মার্চ মহারাষ্ট্র সফর করবেন। উপ-রাষ্ট্রপতি হওয়ার পর এটি তাঁর প্রথম মহারাষ্ট্র সফর। 
২১ মার্চ নাগপুরের মহর্ষি ব্যাস অডিটোরিয়ামে ভারতীয় যুব সংসদের ২৯তম জাতীয় অধিবেশনের সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে, রতন টাটা মহারাষ্ট্র স্টেট স্কিলস্‌ ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ-রাষ্ট্রপতি। এছাড়া, মুম্বইয়ের লোক ভবনে ৬৪ জৈন দীক্ষা গ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

২২ মার্চ উপ-রাষ্ট্রপতি মহারাষ্ট্রের পুণেতে উরুলি কাঞ্চনে নিসর্গোপাচার আশ্রমের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2243007) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: Marathi , English , Urdu , हिन्दी , Gujarati