তথ্যওসম্প্রচারমন্ত্রক
আইআইসিটি এবং এভিজিসি-এক্সআর পরিমণ্ডলকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে সরকারের কৌশলগত অংশীদারিত্ব
প্রকাশিত:
18 MAR 2026 5:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মার্চ ২০২৬
ভারতের মিডিয়া ও বিনোদন ক্ষেত্রকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার ওয়েভস বাজার নামে একটি বিশ্বজনীন বিটুবি মার্কেটপ্লেস ও সংযোগ প্ল্যাটফর্ম তৈরি করেছে। এখানে চলচ্চিত্র, অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং, এভিজিসি-এক্সআর, সঙ্গীত ও ডিজিটাল কন্টেন রয়েছে। ‘ক্রিয়েট ইন ইন্ডিয়া, ক্রিয়েট ফর দ্য ওয়ার্ল্ড’ ভাবনায় দীক্ষিত এই উদ্যোগের আওতায় ওয়েভস বাজার ভারতীয় ক্রিয়েটর, স্টুডিও, স্টার্টআপ ও প্রতিষ্ঠানগুলির জন্য কাঠামোগত ব্যবসা, বাজারে প্রবেশাধিকার, বিনিয়োগের সুবিধা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ করে দেয়।
ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস – আইআইসিটি-র অ্যানিমেশন, ভিজ্যুয়াল এফেক্টস, গেমিং, কমিক্স ও এক্সটেন্ডেড রিয়েলিটি সংক্রান্ত জাতীয় উৎকর্ষ কেন্দ্রকে সহায়তা করতে সরকার বহু বিশ্বজনীন প্রযুক্তি সংস্থার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন করেছে। পাঠ্যক্রমের উন্নয়ন, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, ইন্টার্নশিপ, গবেষণা ও উন্নয়ন, স্টার্টআপ ইনকিউবেশন, মেধাবৃত্তি ও শিল্প ক্ষেত্রে পরামর্শদানের মাধ্যমে এই সব সংস্থা আইআইসিটি-কে সহযোগিতা করবে। এর ফলে, দেশে এভিজিসি-এক্সআর আরও শক্তিশালী হবে।
ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের ক্ষেত্রে দেশগুলির অংশগ্রহণ, চলচ্চিত্রের ধরণ, নির্মাণশৈলী, ভাবনা ও দর্শকপ্রিয়তার নিরিখে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গী গ্রহণ করা হয়। গত ৩ বছর ধরে এই উৎসবে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে চলেছে। ২০২৩ সালে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল ১০৬, ২০২৫ সালে তা বেড়ে ১২৭ হয়েছে। চূড়ান্ত তালিকায় আন্তর্জাতিক অংশগ্রহণও বেড়েছে। ২০২৩ সালে তালিকায় স্থান পেয়েছিল ৭৯টি দেশ, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৮৪। সবাই যাতে অংশগ্রহণ করতে পারেন, সেজন্য ডেলিগেট ফি মাত্র এক হাজার টাকা রাখা হয়েছে। গোয়ার চারটি জায়গায় চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রতি স্থানে দিব্যাঙ্গজনেদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। ৫৬তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে ১৯টি চলচ্চিত্রে ক্লোজড ক্যাপশন এবং ২৪টি চলচ্চিত্রে অডিও ডেসক্রিপশন ছিল।
২০২১ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময় চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তরুণ সৃজনশীল প্রতিভাদের চিহ্নিত ও লালন করার লক্ষ্যে ক্রিয়েটিভ মাইন্ডস অফ টুমরো শীর্ষক উদ্যোগ শুরু হয়। ২০২৫ সালে এর পঞ্চম সংস্করণে চলচ্চিত্রের ১৩টি শাখা জুড়ে প্রায় ১২৫ জন নবীন প্রতিভা একত্রিত হয়েছিলেন। এর প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্বের প্রধান চলচ্চিত্র উৎসবগুলিতে নিজেদের কাজের স্বাক্ষর রেখেছেন। তাঁদের কাজ জাতীয় স্বীকৃতি অর্জন করেছে এবং ভারতের সৃজনশীল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
লোকসভায় আজ মণীশ জয়শওয়াল, ডঃ হেমাঙ্গ যোশী, শ্রী মনোজ তিওয়ারি এবং শ্রী রবীন্দ্র শুক্লা ওরফে রবি কিষাণের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এই তথ্য জানিয়েছেন।
SC/SD/AS
(রিলিজ আইডি: 2242439)
ভিজিটরের কাউন্টার : 2