নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
দেশে সৌরশক্তির উৎপাদনে ব্যবহৃত ধাতুখণ্ড এবং ওয়েফার উৎপাদনে সরকারের অনুমোদিত উৎপাদকের সম্প্রসারিত তালিকা ২০২৮-এর ১ জুন থেকে কার্যকর হবে
প্রকাশিত:
18 MAR 2026 9:34AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬
নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রক সৌরশক্তি উৎপাদনে ব্যবহৃত ধাতুখণ্ড এবং ওয়েফার উৎপাদনে অনুমোদিত উৎপাদকের তালিকা সম্প্রসারণ করেছে। সম্প্রসারিত এই তালিকা ২০২৮-এর ১ জুন থেকে কার্যকর হবে। দপ্তরের মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, সৌরশক্তি উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম যাতে দেশে উৎপাদন করা যায়, তার জন্য সরকার উদ্যোগী হয়েছে। নতুন এই তালিকা উৎপাদিত সরঞ্জামের মানোন্নয়নে সহায়ক হবে। ২০৩০ সালের মধ্যে অজীবাশ্ম জ্বালানি উৎপাদনে ৫০০ গিগাওয়াট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সেই লক্ষ্য অর্জনে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। বর্তমানে দেশে তিনটি কারখানা রয়েছে যেখানে এই ধরনের সরঞ্জাম উৎপাদিত হয়। আগামীদিনে আরও বেশি কারখানা তৈরির জন্য সম্প্রসারিত তালিকাটি সহায়ক হবে।
SC/CB/DM...
(রিলিজ আইডি: 2241646)
ভিজিটরের কাউন্টার : 12