উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
নেপালে বাস দুর্ঘটনায় ভারতীয় তীর্থযাত্রীদের প্রাণহানিতে শোকজ্ঞাপন উপ-রাষ্ট্রপতির
প্রকাশিত:
16 MAR 2026 6:33PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ মার্চ, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান নেপালে বাস দুর্ঘটনায় তামিলনাডুর ৭ জন তীর্থযাত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।
এক বার্তায় উপ-রাষ্ট্রপতি বলেছেন, মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতে পেরে তিনি গভীরভাবে দুঃখিত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাঁর আন্তরিক সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
তিনি আরও জানিয়েছেন, আহতদের সহায়তা ও মৃতদের দেহ দেশে ফিরিয়ে আনতে যাবতীয় সাহায্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নেপালে ভারতীয় দূতাবাসকে সমস্ত সহযোগিতা করতে বলা হয়েছে।
SC/MP/SB…
(রিলিজ আইডি: 2241078)
ভিজিটরের কাউন্টার : 3