প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আসামের শিলচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাঁর ভাষণের কিছু ঝলক শেয়ার করেছেন

প্রকাশিত: 14 MAR 2026 4:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ আসামের শিলচরে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনের মুহূর্তগুলোর কিছু ঝলক শেয়ার করেছেন। সমবেত জনতার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, সংস্কৃতি ও প্রানচঞ্চলতায় সমৃদ্ধ এক জনপদ—এই বরাক উপত্যকা সফর করা তাঁর কাছে সর্বদা এক অত্যন্ত বিশেষ অভিজ্ঞতা।

 

এক্স-হ্যান্ডেলে করা ধারাবাহিক পোস্টে শ্রী মোদী বলেছেন:

 

"শিলং-শিলচর হাই-স্পিড করিডোর, যার ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করা হয়েছে, শিলংকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার সঙ্গে সংযুক্ত করবে। এটি আসাম সহ উত্তর-পূর্ব ভারত জুড়ে আমাদের কৃষক ভাই-বোনদেরও উপকৃত করবে।"

https://t.co/w11Kv0ojBY

 

"গত এক দশক ধরে আমাদের সরকারের প্রচেষ্টার ফলে, আসামে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি অনুকূল প্রতিভা এবং একটি বাস্তুতন্ত্র গড়ে উঠছে। তাছাড়া, একটি শক্তিশালী চিকিৎসা শিক্ষা নেটওয়ার্ক তৈরির ফলে এখানকার তরুণদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।"

https://x.com/narendramodi/status/2032725584854577252?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2032725584854577252%7Ctwgr%5Efeeebd6450cea6d29c3b0d0b6106eb7ceb7ee292%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2240154reg%3D3lang%3D1

 

"আমার আসামের পরিবারের সদস্যরা, যারা বিপুল সংখ্যায় শিলচরে এসেছিলেন, তাঁদের উৎসাহ দেখায় যে ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজের প্রতি তাঁদের অটল বিশ্বাস রয়েছে।"

https://x.com/narendramodi/status/2032726269734101087?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2032726269734101087%7Ctwgr%5Ed0113d9740427a8ae36a157a330fdfd993fac81a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2240154reg%3D3lang%3D1

 

 

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2240284) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Gujarati , Tamil , Telugu , Malayalam