সংসদবিষয়কমন্ত্রক
নেভা মারফত ডিজিটাল মোডে ২১ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভার কাজকর্ম পরিচালিত, আরও ৭টিতে তা রূপায়ণের নানা স্তরে
প্রকাশিত:
11 MAR 2026 4:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৬
ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন (এনইভিএ) একটি সংযুক্ত ডিজিটাল উদ্যোগ যা সমস্ত রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভাগুলির পরিচালন সংক্রান্ত নানা প্রয়োজন মেটাতে জেনেরিক সফটওয়্যার মঞ্চ হিসেবে তৈরি করা হয়েছে। যার লক্ষ্য হল সব আইনসভাগুলিকে ডিজিটাল হাউসে রূপান্তরিত করা। ভারত সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং রাজ্য আইনসভার মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই প্রকল্পের রূপায়ণ হচ্ছে। বর্তমানে ২৮ টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভা নেভা গ্রহণের জন্য সমঝোতা পত্রের স্বাক্ষর করেছে। এই সমঝোতা পত্র প্রকৃত অর্থে কেন্দ্র ও রাজ্যের মধ্যে খরচের ভাগাভাগির বিষয়টিকে নির্দিষ্ট করে এবং তহবিল বন্টনের শর্তগুলি স্থির করে।
বর্তমানে ২১ টি রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভাগুলিতে নেভা মঞ্চের মাধ্যমে ডিজিটাল মোডে সভার নানাবিধ কাজ পরিচালিত হয়। অন্য ৭টিতে তা রূপায়ণের নানা পর্বে রয়েছে।
এই নেভা সফটওয়্যার, মোবাইল এবং ওয়েব অ্যাপ্লিকেশন ভিত্তিক সরকারি পোর্টাল এবং ই-বুক মডিউল যাকে আইনসভার কাজকর্ম পুরোপুরি ডিজিটাল ভিত্তিক করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রশ্নাবলী এবং নোটিশ প্রদান করা সম্ভব। এছাড়াও আইনসভার কাজকর্মের ডিজিটাল প্রক্রিয়াকরণ এবং আইনসভার তথ্যাবলী অনলাইন ভিত্তিক পাওয়ার সুযোগ গড়ে দিচ্ছে। এই প্রকল্প মারফত প্রয়োজনীয় আইসিটি পরিকাঠামো এবং হার্ডওয়্যার ব্যবস্থা স্থাপন করার সংস্থান রয়েছে, যা কাগজ বিহীন আইনসভার কাজকর্ম পরিচালনার সহায়ক।
দেশের সমস্ত রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভাগুলিকে নেভার ব্যবহারের সংস্থান করে দিয়েছে সরকার।
লোকসভায় আজ এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন আইন ও বিচার বিভাগের স্বাধীন এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল।
SC/AB/SG
(রিলিজ আইডি: 2238223)
ভিজিটরের কাউন্টার : 10