ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্নোত্তর : আবহাওয়ার আগাম পূর্বাভাস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ

প্রকাশিত: 11 MAR 2026 12:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৬

 

ভারতীয় আবহাওয়া দপ্তর ভূ-বিজ্ঞান মন্ত্রকের বিভিন্ন শাখার সঙ্গে সমন্বয়সাধন করে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে। এক্ষেত্রে সাইক্লোনের প্রাবল্য নির্ধারণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক অ্যাডভান্সড ডিভোরক টেকনিক-কে কাজে লাগানো হচ্ছে। পাঙ্গু, গ্রাফকাস্ট আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত ব্যবস্থাপনা এবং ফোরকাস্টনেট-এর মাধ্যমে কৃত্রিম মেধার সাহায্যে তথ্য-ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিরকম থাকবে, সেই সংক্রান্ত পূর্বাভাসের ক্ষেত্রে কৃত্রিম মেধাকে ব্যবহার করে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং বর্ষাকালীন বৃষ্টিপাতের তথ্য দেওয়া হয়। এক্ষেত্রে ইএনএসও-মনসুন লিঙ্ককে ব্যবহার করা হয়। 

ভারতীয় আবহাওয়া দপ্তর ‘ভাষিনী’ সফটওয়্যারের সাহায্যে আবহাওয়া সংক্রান্ত তথ্যাদি আঞ্চলিক ভাষায় কৃষকদের কাছে পৌঁছে দেয়। গ্রামাঞ্চলে উন্নত কৃষিকাজের জন্য সরকার আবহাওয়ার পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে। শস্য সংক্রান্ত নানাবিধ পরামর্শ দেওয়ার পাশাপাশি, কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও নানা তথ্য সরবরাহ করা হয়। 

কৃষিকাজের জলবায়ু সংক্রান্ত পরামর্শ প্রদানের জন্য মুদ্রণ ও বৈদ্যুতিন মাধ্যমের সাহায্য নেওয়া হয়। দূরদর্শন, ইন্টারনেট এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সঙ্গে আবহাওয়া দপ্তর যৌথ উদ্যোগে দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে জলবায়ু সংক্রান্ত পূর্বাভাস দিয়ে থাকে। এক্ষেত্রে ই-গ্রামস্বরাজ https://egramswaraj.gov.in, মেরী পঞ্চায়েত অ্যাপ, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ই-মানচিত্র, আবহাওয়া দপ্তরের মৌসমগ্রাম এবং ভূ-বিজ্ঞান মন্ত্রকের ওয়েবসাইট https://mausamgram.imd.gov.in ব্যবহার করা হয়। উন্নত প্রযুক্তির ফলে কৃষকরা অঞ্চল-ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মেঘদূত এবং মৌসম অ্যাপের মাধ্যমে পেয়ে থাকেন। আবহাওয়া দপ্তর ২১টি রাজ্যের সরকারের সঙ্গে একটি সুসংহত তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছে যেখানে ১ কোটি ৫৬ লক্ষ কৃষকের কাছে ইংরেজি এবং আঞ্চলিক ভাষাগুলিতে নানা তথ্য পাঠানো হয়।

লোকসভায় আজ এই তথ্য দিয়েছেন ভূ-বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। 

 

SC/CB/DM..


(রিলিজ আইডি: 2238125) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Bengali-TR