রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি নতুন দিল্লিতে ন্যাশনাল কনভেনশন অফ উইমেন থট লিডার্স-এর অনুষ্ঠানে অংশ নিলেন

প্রকাশিত: 08 MAR 2026 7:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ মার্চ, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (৮ মার্চ, ২০২৬) নতুন দিল্লিতে রাষ্ট্র সেবিকা সমিতি – শরণ্য-র সহযোগিতায় ভারতীয় বিদ্বৎ পরিষৎ আয়োজিত ন্যাশনাল কনভেনশন অফ উইমেনস থট লিডার্স-এ যোগ দিলেন ও ভাষণ দিলেন। কনভেনশনের থিম ছিল – ‘ভারতী – নারী টু নারায়ণী’।

সমাবেশে ভাষণে রাষ্ট্রপতি বলেন, বৈদিক যুগের ব্রহ্মবাদিনী মহিলাদের বুদ্ধি থেকে আধুনিক যুগের রানি দুর্গাবতী, বীর মাতা জিজাবাঈ, রানি চেন্নাম্মা, লক্ষ্মীবাঈ, ঝলকানিবাঈ এবং দেবী অহল্যাবাঈ হোলকারের প্রজ্ঞা ও সাহস, এগুলিই সমগ্র সমাজের আদর্শ, বিশেষ করে মহিলাদের জন্য।

রাষ্ট্রপতি বলেন, মহিলারা অনেক ক্ষেত্রেই পুরুষদের সমান শুধু নয়, তাদের থেকে উন্নতও। অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমাবর্তন উৎসবে পদক প্রাপকদের মধ্যে মহিলাদের সংখ্যা অনেক বেশি। এর থেকে বোঝা যায়, সুযোগ পেলে মহিলারা আরও ভালো করতে পারেন। কিন্তু আমাদের কঠিন বাস্তবটাকে মেনে নিতেই হবে যে আজও অনেক মহিলাকে সামাজিক বাধা, অর্থনৈতিক বৈষম্য এবং মানসিক বাধার সম্মুখীন হতে হয়। এই ধরনের সমস্যার একমাত্র সমাধান সহমর্মিতার সঙ্গে সম্মিলিত প্রয়াস। এই লক্ষ্যে রাষ্ট্রীয় সেবিকা সমিতির মতো প্রতিষ্ঠান অনেক কাজ করতে পারে। 

রাষ্ট্রপতি বলেন, আমাদের ঐতিহ্যে শক্তি শিবের পূর্ণতার প্রকাশ। আমাদের সাংস্কৃতিক চেতনার ভিত্তি হল শিব ও শক্তির অচ্ছেদ্য মূর্তি। মানব সমাজের অগ্রগতির রথ এগোতে পারে একমাত্র সবক’টি চাকায় ভর করে অর্থাৎ, মহিলা ও পুরুষদের দ্বারা যাঁরা সর্বক্ষেত্রে সমান।

রাষ্ট্রপতি বলেন, মহিলারা স্বনিযুক্তি থেকে সশস্ত্র বাহিনী – সবক্ষেত্রেই অবদান রাখছেন। খেলাধূলার ক্ষেত্রে সারা বিশ্বে তাঁরা নতুন মানদণ্ড স্থাপন করেছেন। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে বলেন, মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় প্রয়াসের ফলে নানা ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমাদের দেশ মহিলাদের নেতৃত্বে উন্নয়নের আদর্শ নিয়ে এগিয়ে চলেছে। 

দু’দিনের এই কনভেনশনের লক্ষ্য, ভারতে মহিলাদের ভূমিকার উদযাপন। প্রজ্ঞা, নেতৃত্ব, সহমর্মিতা এবং শক্তির বল হিসেবে সমাজের একজন সদস্য হিসেবে নারী থেকে নারায়ণীতে রূপান্তরকে তুলে ধরা।

রাষ্ট্রপতির সম্পুর্ণ ভাষণ দেখার  জন্য ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/mar/doc202638815601.pdf

 

SC/AP/DM


(রিলিজ আইডি: 2236908) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Kannada