প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ফ্রান্সের রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন

প্রকাশিত: 05 MAR 2026 7:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ মার্চ, ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ফরাসী রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। 
কথোপকথনে উভয় নেতা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের উদ্বেগের বিষয়টি উল্লেখ করেন। আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে তারা গুরুত্ব দেন। 
প্রধানমন্ত্রী বলেছেন সংশ্লিষ্ট অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য ভারত ও ফ্রান্স - দুটি দেশ একযোগে কাজ করবে। 
সামাজিক মাধ্যম এক্স –এ প্রধানমন্ত্রী লিখেছেন ;
“ আমার বন্ধু রাষ্ট্রপতি ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আজ কথা হল। আমরা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আমাদের উদ্বেগের বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা মনে করি আলোচনা ও কূটনীতির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে। এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার জন্য দুটি দেশ একযোগে কাজ করবে।
@EmmanuelMacron ”

 

SC/CB/SG


(রিলিজ আইডি: 2235875) ভিজিটরের কাউন্টার : 43