অর্থমন্ত্রক
অষ্টম বেতন কমিশন নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে মতামত আহ্বান
প্রকাশিত:
05 MAR 2026 9:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২৬
অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন সংস্থা/কর্মী ইউনিয়ন, পেনশনভোগী, সংগঠন/প্রতিষ্ঠানের স্মারক লিপি প্রদানের জন্য একটি অনলাইন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত ওয়েবসাইট (8cpc.gov.in) – এ বক্তব্য পেশ করা যাবে।
MyGov.in পোর্টাল (http://innovateindia.mygov.in) – এর মাধ্যমেও মতামত পেশ করা যাবে। অন্য কোনওভাবে অর্থাৎ লিখিতভাবে/ই-মেল/পিডিএফ – এর মাধ্যমে দাখিল করা কোনও মতামত গ্রহণযোগ্য হবে না।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2235873)
ভিজিটরের কাউন্টার : 70