প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিভা ও কঠোর পরিশ্রমের সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 24 FEB 2026 9:37AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ একটি সংস্কৃত সুভাষিতম শেয়ার করেছেন। এতে উদ্ভাবনী সাফল্যের নেপথ্যে প্রতিভা এবং অবিরাম প্রয়াসের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন – চিরায়ত জ্ঞান বলে, সাফল্য অর্জনের জন্য ব্যক্তিগত সক্ষমতার সঙ্গে প্রচেষ্টার মেলবন্ধন ঘটাতে হবে। সংস্কৃত শ্লোকটি হল,

यथैकेन न हस्तेन तालिका सम्प्रपद्यते।
तथोग्यमपरित्यक्तं न फलं कर्मण: स्मृतम्।।

অর্থাৎ, যেমন এক হাতে তালি বাজে না, সেইরকম উদ্ভাবনের ক্ষেত্রে অবিরাম প্রয়াস ছাড়া সাফল্য আসে না। প্রতিভা তখনই সফল হয় যখন তা কঠোর পরিশ্রম ও অবিরত প্রয়াসের সঙ্গে মেশে।


SC / SD /AG/


(রিলিজ আইডি: 2232066) ভিজিটরের কাউন্টার : 9