রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতির ২৪ – ২৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং রাজস্থান সফর

প্রকাশিত: 23 FEB 2026 6:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং রাজস্থান সফর করবেন।

মুম্বাইয়ের লোকভবনে পিডি হিন্দুজা হসপিটাল আয়োজিত ‘সেভিং লাইভস অ্যান্ড বিল্ডিং এ হেলদিয়ার ভারত’ দেশব্যাপী অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন ২৪ ফেব্রুয়ারি।

২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মহারাষ্ট্রের বুলধানা জেলার সেগাঁও – এ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়োজিত ‘ন্যাশনাল আরোগ্য ফেয়ার ২০২৬’ – এ যোগ দেবেন। সেদিনই তিনি নাগপুরে ব্রহ্ম কুমারীদের আয়োজিত ‘গ্লোল্ডেন এরা অফ মহারাষ্ট্র থ্রু ইউনিটি অ্যান্ড ট্রাস্ট’ রাজ্যস্তরীয় উদ্যোগের সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন।

২৬ ফেব্রুয়ারি জামশেদপুরে রাষ্ট্রপতি শ্রী জগন্নাথ স্পিরিচ্যুয়াল অ্যান্ড কালচারাল চ্যারিটেবল সেন্টার ট্রাস্ট আয়োজিত শ্রীজগন্নাথ মন্দিরের ভূমি পূজা অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি জামশেদপুরে মণিপাল টাটা মেডিকেল কলেজ সফর করবেন। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গেও আলাপচারিতায় যোগ দেবেন রাষ্ট্রপতি।

২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রাজস্থানের পোখরানে এক্স বায়ুশক্তি প্রত্যক্ষ করবেন।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2232062) ভিজিটরের কাউন্টার : 37
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam