প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

লোকযান ২৬-এর অধীনে মিশরের সাফাগা বন্দরে পৌঁছে ইতিহাস রচনা করেছে আইএনএস সুদর্শিনী

প্রকাশিত: 23 FEB 2026 1:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি,  ২০২৬

 

ভারতীয় নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শিনী লোকযান-২৬-এর অঙ্গ হিসেবে ২১ ফেব্রুয়ারী ২০২৬ –এ পৌঁছোল মিশরের সাফাগায়। সালালা থেকে সাফাগা ১৮৩২ নটিক্যাল মাইল ১৬ দিনে পেরলো একটি উল্লেখযোগ্য মাইলফলক। এতে জাহাজের নাবিকদের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সহনশীলতা প্রকাশ পায়।

পৌঁছনোর পরে মিশরের নৌবাহিনীর আধিকারিকরা এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা আন্তরিকভাবে স্বাগত জানান। আইএনএস সুদর্শিনীর কম্যান্ডিং অফিসার দেখা করেন বেস কম্যান্ডার রেড সি এবং সাফাগা নাভাল বেসের রিয়ার অ্যাডমিরাল রামি আহমেদ ইসমাইল মহম্মদের সঙ্গে। আলোচনায় তাঁরা জোর দেন দুই নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক অংশীদারিত্বের ওপর। বন্দরে থাকাকালীন ভারতীয় নৌবাহিনী পেশাগত আলাপচারিতা করবে মিশরের নৌ-আধিকারিকদের সঙ্গে। ভাগ করে নেওয়া হবে অভিযান প্রশিক্ষণের খুঁটিনাটি। দ্বিপাক্ষিক সৌজন্য শক্তিশালী করতে নানা ধরনের সামাজিক কাজকর্মে যোগ দেবেন তাঁরা।

এডেন উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে দিয়ে সমস্যাসঙ্কুল আবহাওয়ার পরিস্থিতিতে অভিযান চালানো কৃতিত্বের যা পেশাদারী দক্ষতার চূড়ান্ত মান নির্দেশ করে। “ব্রিজেস অফ ফ্রেন্ডশিপ” উদ্যোগে আইএনএস সুদর্শিনীর এই সাফাগা যাত্রা সমুদ্রপথে ভারতীয় নৌবাহিনীর নিরন্তর দায়বদ্ধতার পরিচায়ক। 

 


SC/AP /SG


(রিলিজ আইডি: 2231829) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi