রাষ্ট্রপতিরসচিবালয়
বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌবহর মহড়ার সাক্ষী রইলেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
18 FEB 2026 2:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আন্তর্জাতিক নৌবহর মহড়া প্রত্যক্ষ করেন। ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ, ২০২৬-এ অংশ নিয়েছে বিশ্বের ৭০টির বেশি দেশের নৌবাহিনীর কর্মীরা।
এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, সামুদ্রিক পরম্পরার ক্ষেত্রে একতা, বিশ্বাস এবং পারস্পরিক সম্ভ্রমের প্রতিফলন হল আন্তর্জাতিক এই নৌমহড়া। এতে বিভিন্ন দেশের পতাকাশোভিত জাহাজ এবং নাবিকরা একসঙ্গে তাঁদের চেতনাকে তুলে ধরেন। এই নৌবহর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইতিবাচক বার্তা দেয়, যার মাধ্যমে নৌবাহিনী সম্মিলিতভাবে সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারে।
রাষ্ট্রপতি আরও বলেন, ভারতের সামুদ্রিক অঞ্চলের সুরক্ষায় নৌবাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে বিভিন্ন সঙ্কট ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় ভারতীয় নৌসেনা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিশ্বের নৌবাহিনীর মধ্যে বিশ্বাস, আস্থা ও বন্ধুত্বের সেতুবন্ধনে ভারতীয় নৌসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
রাষ্ট্রপতি বিভিন্ন বন্ধুদেশগুলির নৌবাহিনীর আধিকারিক ও কর্মীদের কাজের প্রশংসা করেন। এই নৌ মহড়া অগ্রগতি, সমৃদ্ধি এবং বিশ্বের সামগ্রিক কল্যাণে সম্মিলিতভাবে সহায়তা করবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির ভাষণের সম্পূর্ণ অংশ পড়তে এই লিঙ্কটি দেখুন –
http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026218795801.pdf
SC/SD/AS
(রিলিজ আইডি: 2229693)
ভিজিটরের কাউন্টার : 6