PIB Headquarters
ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু কার্যক্রম
উদ্ভাবন এবং সুস্থায়ী উন্নয়নের পথ
প্রকাশিত:
16 FEB 2026 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়বস্তু
ইন্ডিয়া–এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ আন্তর্জাতিক দক্ষিণে আয়োজিত প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন।
মানুষ, প্রকৃতি ও অগ্রগতি-এই তিন স্তম্ভের উপর সামিট প্রতিষ্ঠিত। অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জোর দেওয়া হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা ব্যবস্থার মাধ্যমে প্রাণরক্ষা, পরিবেশ সুরক্ষা এবং প্রস্তুতি জোরদার করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক আবহাওয়া পূর্বাভাস পৌঁছেছে। ২০২৫-এর মে মাসে শুরু হওয়া ভারত ফোরকাস্টিং সিস্টেম ৬ কিলোমিটার রেজোলিউশনের উচ্চ নির্ভুলতা পূর্বাভাস প্রদান করছে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পর্যবেক্ষণ এবং অ্যাডভান্সড ডভোরাক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘূর্ণিঝড় পূর্বাভাস উন্নত হয়েছে।
ভূমিকা
জলবায়ু পরিবর্তন আজকের বাস্তবতা। জীবন ও জীবিকার প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। ঝুঁকি বাড়ছে। অভিযোজন ও প্রশমনমূলক সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। হরিৎ আচ্ছাদন বৃদ্ধি, নবীকরণযোগ্য শক্তির ব্যবহার, নির্গমন হ্রাস এবং চরম আবহাওয়ার মোকাবিলায় ভারত অগ্রগতি করেছে।
সাম্প্রতিক বছরগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা একটি কার্যকর উপকরণ হিসাবে আত্মপ্রকাশ করেছে। তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত বা পূর্বাভাস দেওয়ার ক্ষমতা এই প্রযুক্তির মূল শক্তি। ডিপ লার্নিং পদ্ধতির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে। জলবায়ু গবেষণায় এই প্রযুক্তির প্রয়োগে উন্নত মডেলিং, নবীকরণযোগ্য শক্তি উৎপাদন অপ্টিমাইজেশন, সুস্থায়ী কৃষি এবং দুর্যোগ সহনশীলতা জোরদার হয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা-সমর্থিত আগাম সতর্কীকরণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস
উন্নত প্রযুক্তির ব্যবহারে আবহাওয়ার পূর্বাভাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ব্যবস্থায় পরিবর্তন এসেছে।
ঘূর্ণিঝড় ও চরম আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস
অ্যাডভান্সড ডভোরাক প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্ধারণ করছে।
পৃথিবী বিজ্ঞান মন্ত্রক ২২ পেটাফ্লপ ক্ষমতাসম্পন্ন উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থা স্থাপন করেছে। এই ব্যবস্থার প্রায় ১০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা-সমর্থিত গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দ্বারা পরিচালিত। আবহাওয়া গবেষণায় পৃথক জিপিইউ ব্যবহৃত হচ্ছে। পূর্বাভাস মডেল উন্নত হয়েছে।
গবেষণা ও উন্নয়ন
ট্রান্সফর্মার-ভিত্তিক নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মৌসুমি বৃষ্টিপাত ১৮ দিন আগে পর্যন্ত পূর্বাভাস দেওয়া সম্ভব হয়েছে।
গ্রাফকাস্ট, অরোরা এবং ফোরকাস্টনেটের মতো আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণে ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাতের ৯৬ ঘণ্টা আগে পর্যন্ত গতিপথ পূর্বাভাসে উল্লেখযোগ্য নির্ভুলতা অর্জিত হয়েছে। প্রায় ২০০ কিলোমিটার নির্ভুলতা নিশ্চিত হয়েছে। উদ্ধার পরিকল্পনা ও পরিকাঠামো সুরক্ষা জোরদার হয়েছে।
ভূমিধস, বন্যা ও হিমবাহ পর্যবেক্ষণ
হিমালয় অঞ্চলে দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ভূমিধস সতর্কীকরণ ব্যবস্থা চালু হয়েছে। ঢাল ভাঙনের প্রায় তিন ঘণ্টা আগে সতর্কবার্তা দেওয়া সম্ভব হচ্ছে।
ইসরোর অর্থায়নে ভারতীয় ভূমি তথ্য সমন্বয় ব্যবস্থা ২০২১ থেকে ২০২৪ পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। ভূমির অবস্থা ও বন্যা সমতল প্লাবন বিশ্লেষণে যুগ্ম মডেল ও রিমোট সেন্সিং তথ্য ব্যবহার করা হয়েছে।
প্রান্তিক স্তরে জলবায়ু তথ্য
গ্রাম পঞ্চায়েত স্তরের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা ভারতীয় আবহাওয়া দপ্তর ও পঞ্চায়েত রাজ মন্ত্রকের যৌথ উদ্যোগে চালু হয়েছে। প্রায় সব গ্রাম পঞ্চায়েতে এই পরিষেবা পৌঁছেছে।
২০২৫-এর ২৭ ভারত ফোরকাস্টিং সিস্টেম শুরু হয়। দেশীয় আবহাওয়া পূর্বাভাস মডেল হিসাবে এটি ৬ কিলোমিটার স্পষ্টতার তথ্য প্রদান করছে। জলবায়ু তথ্যের গণতান্ত্রিক প্রবেশাধিকার নিশ্চিত হয়েছে।
উদীয়মান কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সরঞ্জাম
মৌসমজিপিটি নামে একটি চ্যাটবট তৈরি করা হচ্ছে। কৃষক ও সাধারণ মানুষকে আবহাওয়া সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি, অগ্নিকাণ্ড, কুয়াশা, বজ্রপাত ও বজ্রঝড় পূর্বাভাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। বৃষ্টিপাত পূর্বাভাসে ডিপ লার্নিং ব্যবহারের ফলে নির্ভুলতা বেড়েছে।
সমুদ্র উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হচ্ছে। কোন অঞ্চল বেশি ঝুঁকিপূর্ণ তা চিহ্নিত করা সম্ভব হচ্ছে। নগর পরিকল্পনা ও ঝুঁকি প্রস্তুতি জোরদার হয়েছে।
বন নজরদারি ও সংরক্ষণ
মেশিন ভিশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বনাঞ্চলে নজরদারি জোরদার হয়েছে। উপগ্রহ, ড্রোন ও স্থল সেন্সর নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করছে। প্রাকৃতিক কার্বন ভাণ্ডার সুরক্ষায় সহায়তা মিলছে।
বায়ু ও জল ঝুঁকি ব্যবস্থাপনা
বাস্তব সময়ে বায়ুগুণমান পর্যবেক্ষণ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে।
আইআইটি খড়গপুরের গবেষকরা পানীয় জলে আর্সেনিক দূষণ শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক পূর্বাভাস মডেল তৈরি করেছেন। গঙ্গা অববাহিকায় বসবাসকারী মানুষের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।
উপসংহার
জলবায়ু সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ক্ষেত্রে ভারত অগ্রণী ভূমিকা নিচ্ছে। গ্রাম পঞ্চায়েত স্তরে আবহাওয়া পূর্বাভাস পৌঁছেছে। প্রসঙ্গত, ৬ কিলোমিটার স্পষ্টতার দেশীয় পূর্বাভাস ব্যবস্থা তথ্যের সমান প্রবেশাধিকার নিশ্চিত করেছে।
বস্তুত, ২২ পেটাফ্লপ কম্পিউটিং ক্ষমতায় বিনিয়োগ করা হয়েছে। গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার হয়েছে। ২০৭০ সালের নেট শূন্য নির্গমন লক্ষ্য সামনে রেখে নবীকরণযোগ্য শক্তি, সুস্থায়ী কৃষি ও দুর্যোগ পূর্বাভাসে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
এই উদ্যোগগুলি কেবল প্রযুক্তিগত সাফল্য নয়। জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অপরিহার্য উপায়। আন্তর্জাতিক দক্ষিণের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্যও এই পথপ্রদর্শন তাৎপর্যপূর্ণ।
তথ্যসূত্র
India AI
https://indiaai.gov.in/article/ai-and-climate-action-in-india-a-strategic-perspective-in-2025
https://indiaai.gov.in/article/the-intersection-of-ai-and-climate-change-innovations-for-a-sustainable-future
https://indiaai.gov.in/case-study/ai-based-prediction-model-for-detecting-arsenic-in-india-s-drinking-water
https://indiaai.gov.in/article/iit-bhubaneswar-developed-an-ai-model-to-enhance-rain-forecast-accuracy
Press Information Bureau
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216805 &r
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158416®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158416®=3&lang=2#:~:text=On%2027%20May%202025%2C%20the,the%20short%20and%20medium%20range.
Indian Institute of Technology
https://acr.iitm.ac.in/iitm_in_news/researchers-at-iit-madras-come-up-with-climate-model-for-indian-regions/
https://iitk.ac.in/kss/index.php/mou/34-sign-mou-with-iit-delhi
https://www.iitb.ac.in/research-highlight/novel-spatially-aware-ai-model-makes-hurricane-damage-assessment-more-accurate
https://dcecm.iitd.ac.in/
https://home.iitd.ac.in/show.php?id=71&in_sections=Research#:~:text=New%20Delhi:%20Two%20recent%20studies,resource%20management%20across%20South%20Asia
https://hydrosense.iitd.ac.in/research/
Department of Science and Technology
https://dst.gov.in/satellite-based-real-time-monitoring-himalayan-glacial-catchments-can-strengthen-early-flood-warning
Ministry of Earth Sciences
https://www.moes.gov.in/schemes/mission-mausam
https://mausam.imd.gov.in/event/mission_mausam.pdf
Niti Aayog
https://frontiertech.niti.gov.in/story/low-cost-indigenous-sensors-ai-deliver-real-time-landslide-alerts-across-himalayan-slopes/
Other
https://www.investindia.gov.in/team-india-blogs/role-technology-protection-forests-climate-change-mitigation
https://www.digitalindia.gov.in/initiative/global-partnership-on-artificial-intelligence/
Click here to see pdf
****
SSS/SS
(রিলিজ আইডি: 2229098)
ভিজিটরের কাউন্টার : 5