প্রতিরক্ষামন্ত্রক
চেন্নাইয়ের কাট্টুপাল্লিতে দেশের প্রথম ক্যাডেট প্রশিক্ষণের জাহাজ কৃষ্ণা-কে জলে ভাসানো হল
প্রকাশিত:
17 FEB 2026 8:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
চেন্নাইয়ের কাট্টুপাল্লিতে এলঅ্যান্ডটি-র ইয়ার্ডে নির্মীয়মান ক্যাডেট প্রশিক্ষণের তিনটি জাহাজের মধ্যে একটি, কৃষ্ণা-কে জলে ভাসানো হল। নৌসেনা পরিমণ্ডলের রীতি অনুযায়ী জাহাজটির জলযাত্রার সূচনা করেন চিফ অফ ডিফেন্স স্টাফের পত্নী শ্রীমতী অনুপমা চৌহান। সেখানে চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ ভারতের সশস্ত্র বাহিনী এবং এলঅ্যান্ডটি-র শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
দেশে তৈরি এই জাহাজটিকে ২০২৬-এর শেষ নাগাদ নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। স্থলভাগের প্রশিক্ষণের পর, ক্যাডেটদের সমুদ্র পরিসরে দক্ষ করে তোলার প্রশিক্ষণের জন্য এই জাহাজগুলি ব্যবহার করা হবে।
নৌ বাহিনীর এই উদ্যোগ আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত।
SC/AC/NS….
(রিলিজ আইডি: 2229034)
ভিজিটরের কাউন্টার : 7