PIB Headquarters
বাজেট ২০২৬–২০২৭ ক্লাউড ও এআই পরিকাঠামো ক্ষেত্রে আন্তর্জাতিক কেন্দ্র হিসাবে ভারতের উত্থানের পথ প্রশস্ত করেছে
প্রকাশিত:
14 FEB 2026 11:50AM by PIB Kolkata
১৪ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়সমূহ
যোগ্য বিদেশি ক্লাউড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যদি ভারতের ডেটা সেন্টার ব্যবহার করে আন্তর্জাতিক পরিষেবা প্রদান করে, ২০৪৭ সাল পর্যন্ত কর ছাড় দেওয়া হবে
নোটিফায়েড এন্ট্রি-সহ সুনির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি নিরূপণ করার পাশাপাশি, দেশের অভ্যন্তরে পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতীয় ডেটা সেন্টার এবং ভারতীয় পুনর্বিক্রেতা বাধ্যতামূলক করা হয়েছে।
দেশীয় লেনদেন চলতি শুল্ক ব্যবস্থার আওতায় থাকবে; সম্পর্কিত ডেটা সেন্টার সংস্থাগুলির জন্য ১৫% সেফ হারবার মার্জিন প্রস্তাব করা হয়েছে।
বাজেট ২০২৬–২৭-এ বৃহত্তর পরিসরে ডিজিটাল ও সেমিকন্ডাক্টর ব্যবস্থা উন্নয়নের কৌশল নেওয়া হয়েছে, যার লক্ষ্য ভারতকে আন্তর্জাতিক ক্লাউড ও এআই পরিকাঠামোর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।
ভূমিকা
বাজেট ২০২৬–২৭ ভারতকে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত পরিকাঠামোর ক্ষেত্রে আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদী কর নীতি প্রবর্তন করেছে। যোগ্য বিদেশি ক্লাউড পরিষেবা প্রদানকারীদের জন্য ২০৪৭ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাবের মাধ্যমে উচ্চপ্রযুক্তির ডিজিটাল পরিকাঠামোকে ভারতে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
নীতি প্রবর্তনের কারণ
ডেটা সেন্টার ও এআই পরিকাঠামো নির্মাণের জন্য উচ্চ মূলধনী বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে বিনিয়োগ ও নীতিগত ক্ষেত্রে স্থিতিশীলতা সুনিশ্চিত করতে এই কর ছাড় প্রদান করা হয়েছে, যাতে বৃহৎ পরিসরে ডিজিটাল পরিকাঠামো ভারতে স্থাপিত হয়।
কর ছাড়ের বিধান
ভারতের ডেটা সেন্টার গুলির মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে ক্লাউড পরিষেবা প্রদানকারী বিদেশি সংস্থাগুলিকে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আয়ের উপর কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ভারতীয় গ্রাহকদের পরিষেবা প্রদানে অবশ্যই একটি ভারতীয় রিসেলার সংস্থার সাহায্য গ্রহণ করতে হবে। এই কর ছাড় ২০২৬–২৭ অর্থবর্ষ থেকে ২০৪৬–৪৭ পর্যন্ত প্রযোজ্য থাকবে, যা দীর্ঘমেয়াদী নীতিগত নিশ্চয়তা প্রদান করেছে।
যোগ্যতা সংক্রান্ত নিয়মাবলী
যোগ্যতার জন্য প্রয়োজনঃ
প্রাসঙ্গিক বিধানের অধীনে বিদেশি সংস্থার নোটিফিকেশন থাকতে হবে।
ভারতে অবস্থিত ভারতীয় সংস্থার কাছ থেকে ডেটা সেন্টার পরিষেবা গ্রহণ করতে হবে।
MeitY কর্তৃক নোটিফায়েড ডেটা সেন্টারগুলি থেকে এই সুবিধা পাওয়া যাবে।
দেশীয় পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতীয় রিসেলার বা পুনর্বিক্রেতা সংস্থার মাধ্যমে পরিষেবা প্রদান করতে হবে।
এই নিয়মগুলির মাধ্যমে নিয়ন্ত্রণমূলক তদারকি ও নীতিগত শৃঙ্খলা সুনিশ্চিত করা সম্ভব হয়েছে।
দেশীয় কার্যক্রমের ক্ষেত্রে কর ব্যবস্থা
দেশীয় অর্থনৈতিক কার্যক্রম বিদ্যমান কর কাঠামোর আওতায় থাকবে, যেমন—
ভারতীয় ডেটা সেন্টার সংস্থার পরিষেবা প্রদান,
ভারতীয় গ্রাহকদের কাছে ক্লাউড পরিষেবা পুনর্বিক্রয়,
যদি ডেটা সেন্টার সম্পর্কিত সংস্থা হয় (কস্ট-প্লাস মডেল), তবে ১৫% সেফ হারবার মার্জিন প্রস্তাব করা হয়েছে,
বৃহত্তর প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করা, ইত্যাদি।
এই কর ছাড় বাজেট ২০২৬–২৭-এর বৃহত্তর প্রযুক্তি সংক্রান্ত সংস্কারের সঙ্গে যুক্ত, যার মধ্যে সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স উৎপাদন ও ডিজিটাল পরিকাঠামো উন্নয়ন অন্তর্ভুক্ত।
ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন (ISM) ২.০
ISM ২.০ সেমিকন্ডাক্টর সরঞ্জাম উৎপাদন, উপাদান প্রস্তুত ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর দিচ্ছে। FY ২০২৬–২৭-এ ₹১,০০০ কোটির বরাদ্দ ইলেকট্রনিক্স ক্ষেত্রের ভিত্তি শক্তিশালী করবে।
ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম (ECMS)
এই ক্ষেত্রে বরাদ্দ ₹২২,০০০ কোটি থেকে ₹৪০,০০০ কোটিতে বৃদ্ধি করা হয়েছে। ১৪৯টি শিল্প সংক্রান্ত আবেদন দেশীয় উৎপাদন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।
আইটি পরিষেবা সরলীকরণ ও সেফ হারবার
১৫.৫% জেনারেল সেফ হারবার মার্জিন, ঊর্ধ্বসীমা ₹৩০০ কোটি থেকে ₹২,০০০ কোটিতে বৃদ্ধি, স্বয়ংক্রিয় অনুমোদন ব্যবস্থা, দ্রুততর এপিএ প্রক্রিয়ার মাধ্যমে কর-নিশ্চয়তা ও ব্যবসায়িক স্বচ্ছতা সুনিশ্চিত করা হয়েছে।
ভারতের ডিজিটাল পরিকাঠামোর বিস্তার
ভারতের ডেটা সেন্টারগুলির ক্ষমতা প্রায় ১,২৮০ মেগাওয়াটে পৌঁছেছে এবং ২০৩০ সালের মধ্যে ৪–৫ গুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সরকারি ক্লাউড পরিষেবা প্রদানের জন্য MeghRaj (GI Cloud) নির্মাণ করা হয়েছে। জাতীয় ডেটা সেন্টারগুলির জন্য আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা হচ্ছে।
বিনিয়োগ
ভারতে ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে এবং অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করা হয়েছে। দীর্ঘমেয়াদী কর ছাড় এই মূলধনী বিনিয়োগে নীতিগত নিশ্চয়তা প্রদান করেছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট
যুক্তরাষ্ট্র ও চীনসহ প্রধান অর্থনীতি এআই ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর পরিকাঠামো নির্মাণে দ্রুত বিনিয়োগ করে চলেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পরিকাঠামোই এআই ক্ষেত্রে অগ্রগতির মূল ভিত্তি হয়ে উঠেছে।
উপসংহার
২০৪৭ পর্যন্ত কর ছাড় আন্তর্জাতিক ক্লাউড ও এআই সংক্রান্ত ক্ষেত্রে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রদান করেছে, একই সঙ্গে যোগ্যতার শর্ত ও দেশীয় কর ব্যবস্থার মাধ্যমে সুরক্ষা প্রদান করা হয়েছে। সেমিকন্ডাক্টর ও বৈদ্যুতিন সংস্কারের সঙ্গে সমন্বিত এই পদক্ষেপ ভারতকে আন্তর্জাতিক ক্লাউড ও এআই ডেটা সেন্টার পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য ও দীর্ঘমেয়াদী গন্তব্য হিসাবে প্রতিষ্ঠা করছে।
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221412&utm_source=chatgpt.com®=3&lang=2
Ministry of Electronics & IT
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221894&lang®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221894&lang=2®=3
Income Tax Department, Government of India
https://x.com/incometaxindia/status/2019046108673265855?s=48&t=CSE0glwGSDCXRHUtG7cLjw
https://x.com/IncomeTaxIndia/status/2018882843934650496?s=20
The White House
https://www.whitehouse.gov/presidential-actions/2025/07/accelerating-federal-permitting-of-data-center-infrastructure/
Goldman Sachs
https://www.goldmansachs.com/insights/articles/chinas-ai-providers-expected-to-invest-70-billion-dollars-in-data-centers-amid-overseas-expansion
UNCTAD
https://unctad.org/news/data-centres-are-reshaping-global-investment-landscape
Incometax.gov.in
https://incometaxindia.gov.in/Rules/Income-Tax%20Rules/103120000000009915.htm
https://incometaxindia.gov.in/Rules/Income-Tax%20Rules/103120000000007832.htm
https://www.indianembassyusa.gov.in/pdf/advance_pricing_agreement_guidance_with_faqs_(tpi-43).pdf
English PDF
********
SSS/PK
(রিলিজ আইডি: 2228304)
ভিজিটরের কাউন্টার : 6