PIB Headquarters
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭: বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রামীণ রূপান্তর

প্রতিষ্ঠান, বিনিয়োগ ও অন্তর্ভুক্তি

প্রকাশিত: 13 FEB 2026 3:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রের বরাদ্দ ২০১৬-১৭ সালে ৮৭,৭৬৫ কোটি টাকা থেকে ২০২৬-২৭ সালে ২.৭৩ লাখ কোটি টাকায় পৌঁছেছে। বৃদ্ধি ২১১ শতাংশের বেশি।
* চরম দারিদ্র্যের হার ২০২২-২৩ সালে ৫.৩ শতাংশ। বহুমাত্রিক দারিদ্র্যের হার ১১.২৮ শতাংশে নেমেছে।
* মোট ৯০.০৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ১০.০৫ কোটি মহিলা সংগঠিত হয়েছেন। বস্তুত, ৯ লক্ষের বেশি কমিউনিটি কর্মী যুক্ত আছেন।
* প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বরাদ্দ ২০১৬-১৭ সালে ১২,৫৮১ কোটি টাকা থেকে ২০২৬-২৭ সালে ১৯,০০০ কোটি টাকা হয়েছে। বৃদ্ধি ৫১ শতাংশ।
* বিগত ১১ বছরে ৩.৭০ কোটি গ্রামীণ বাড়ি নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ ক্ষেত্রের বরাদ্দ ১৫,০০০ কোটি টাকা থেকে বেড়ে ৫৪,৯১৬.৭০ কোটি টাকা হয়েছে। বৃদ্ধি ২৬৬.১ শতাংশ।

ভূমিকা

সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রচেষ্টা, সবকা বিশ্বাস নীতির ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে ভারত এগিয়েছে। দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য কমানো এবং মৌলিক পরিষেবায় প্রবেশাধিকার বৃদ্ধি এই অগ্রগতির চিহ্ন। দেশের বড় অংশ গ্রামে বসবাস করে। গ্রামীণ পরিবারগুলি সরকারি বিনিয়োগ, স্থানীয় প্রতিষ্ঠান ও কমিউনিটি কাঠামোর উপর নির্ভরশীল।

সরকারি ব্যয় বৃদ্ধি, পরিকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান কাঠামোর সংস্কার, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর সক্রিয় ভূমিকা গ্রামীণ উন্নয়নে নতুন দিশা দিয়েছে। উন্নয়নের কেন্দ্রে ন্যায়, মর্যাদা ও সমঅধিকারের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

২০১৬-১৭ সালে গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রের বরাদ্দ ছিল ৮৭,৭৬৫ কোটি টাকা। ২০২৬-২৭ সালে এই বরাদ্দ ২,৭৩,১০৮ কোটি টাকায় পৌঁছেছে।

নীতিগত পরিবর্তন: কল্যাণ বণ্টন থেকে বিকেন্দ্রীকৃত অংশীদারিত্ব

শুধু সরকারি উদ্যোগনির্ভর পদ্ধতির বদলে কমিউনিটি-ভিত্তিক বিকেন্দ্রীকৃত কাঠামো গুরুত্ব পেয়েছে। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য ১৯৯২ সালে ৭৩তম সংবিধান সংশোধন কার্যকর হয়।

বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, স্বচ্ছ ভারত মিশন এবং জল জীবন মিশন পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।

পঞ্চাদশ অর্থ কমিশনের অধীনে পঞ্চায়েতে প্রায় ২.৩৬ লাখ কোটি টাকা হস্তান্তর হয়েছে। ষোড়শ অর্থ কমিশনে এই পরিমাণ বেড়ে প্রায় ৪.৩৫ লাখ কোটি টাকা হয়েছে।

সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য হ্রাস

সামাজিক সুরক্ষা কাঠামোর আওতা ২০১৬ সালে ২২ শতাংশ থেকে ২০২৫ সালে ৬৪.৩ শতাংশে পৌঁছেছে। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

নীতি আয়োগের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী, দারিদ্র্যের হার ২০০৫-০৬ সালে ৫৫.৩ শতাংশ ছিল। ২০১৯-২১ সালে তা ১৪.৯৬ শতাংশে নামে। ২০২২-২৩ সালে তা ১১.২৮ শতাংশ।

মৌলিক পরিষেবায় অগ্রগতি

নিরাপদ পানীয় জল

২০১৯ সালে জল জীবন মিশন শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ৩.২৩ কোটি গ্রামীণ পরিবারে নলকূপ সংযোগ ছিল। নভেম্বর ২০২৫ পর্যন্ত আরও ১২.৫০ কোটি পরিবার যুক্ত হয়েছে। মোট ১৫.৭৪ কোটি পরিবার এই সুবিধা পেয়েছে। ২০১৫-১৬ সালে উন্নত পানীয় জলের ব্যবহার ছিল ৯৪.৬ শতাংশ। ২০২৪-২৫ সালে তা ৯৯.৬ শতাংশ।

স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি

২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ শুরু হয়। ২০১৯-২০ সালের মধ্যে সব জেলা উন্মুক্ত শৌচ মুক্ত জেলা ঘোষণা হয়। এ বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫.৬৮ লাখ গ্রাম ওডিএফ প্লাস বা উমুক্ত শৌচ মর্যাদা পেয়েছে। বস্তুত, ১২.০৫ কোটি গৃহশৌচালয় নির্মিত হয়েছে।

বিদ্যুতায়ন

২০১৭ সালে প্রধানমন্ত্রী সহজ বিদ্যুৎ হর ঘর যোজনা শুরু হয়। ৩ কোটি বিদ্যুৎহীন পরিবারের মধ্যে ২.৮৬ কোটি পরিবারে সংযোগ দেওয়া হয়েছে। ২০১৯-এর  ৩১ মার্চ পর্যন্ত রাজ্যগুলি শতভাগ সংযোগের কথা জানিয়েছে।

গ্রামীণ আবাসন

২০১৬ সাল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ কার্যকর। মোট ৪.৯৫ কোটি বাড়ি নির্মাণের লক্ষ্য নির্ধারিত। ইতিমধ্যে ৩.৮৬ কোটি বাড়ি অনুমোদিত এবং ২.৯৩ কোটি সম্পন্ন। পূর্ববর্তী প্রকল্পের ৭৬.৯৮ লক্ষ বাড়ি সম্পন্ন হয়েছে। গত ১১ বছরে মোট ৩.৭০ কোটি গ্রামীণ বাড়ি নির্মিত হয়েছে।

গ্রামীণ সড়ক

২০০০ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা শুরু হয়। ২০২৬-এর  জানুয়ারি পর্যন্ত ৯৯.৬ শতাংশ যোগ্য বসতি সংযুক্ত হয়েছে। মোট ৬.২৫ লক্ষ কিলোমিটার সড়ক ও ৭,২১০টি সেতু নির্মিত হয়েছে।

আদিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী

প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান ২৮,৭০০ বসতিতে সরকারি প্রকল্পের পৌঁছ নিশ্চিত করছে। ৭,৩২৪ কিলোমিটার সড়ক অনুমোদিত হয়েছে।

ধরতি আবা-জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান ৬৩,০০০-র বেশি আদিবাসী গ্রামকে অন্তর্ভুক্ত করেছে।

ডিজিটাল পরিষেবা ও ভূমি সংস্কার

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে। আধার সংযুক্তি ও বৈদ্যুতিন মজুরি প্রদান প্রায় সর্বজনীন হয়েছে।

স্বামিত্ব প্রকল্প ড্রোন মানচিত্রায়নের মাধ্যমে সম্পত্তি নথিভুক্ত করছে। ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত ৩.২৮ লক্ষ গ্রাম জরিপ করা হয়েছে। মোট ২.৭৬ কোটি সম্পত্তি কার্ড তৈরি হয়েছে।

ডিজিটাল ইন্ডিয়া ভূমি নথি আধুনিকীকরণ কর্মসূচির আওতায় ৯৯.৮ শতাংশ গ্রামীণ অধিকার নথি ডিজিটাল হয়েছে।

মহিলা নেতৃত্বাধীন গ্রামীণ পরিবর্তন

দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের বরাদ্দ ২০২৬-২৭ সালে ১৯,২০০ কোটি টাকা। মোট ১০.০৫ কোটি মহিলা ৯০.০৯ লাখ স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত।

ব্যাংক সখি, কৃষি সখি ও পশু সখির মতো এলাভিত্তিক কর্মীরা আর্থিক পরিষেবা ও জীবিকা সহায়তা দিচ্ছেন। বর্তমানে ১.৪৯ লাখ ব্যাংক সখি কাজ করছেন।

সমাবেশী আজীবিকা যোজনা ২০২৩ সালে শুরু হয়। অতি দরিদ্র পরিবারকে সম্পদ, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা যুক্ত সহায়তা দেওয়া হচ্ছে।

দক্ষতা ও কর্মসংস্থান

দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা গ্রামীণ যুবকদের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেয়। অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৭.৯২ লক্ষ যুবক-যুবতী প্রশিক্ষণ পেয়েছেন। জানা গিয়েছে ১১.৬৪ লক্ষ কর্মসংস্থান হয়েছে।

মোট ৬১৬ জেলায় ৬২৯টি গ্রামীণ স্বনিযুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান কার্যকর। প্রায় ৫৯ লাখ যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়েছেন।

বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন আইন, ২০২৫ গ্রামীণ কর্মসংস্থান কাঠামোকে শক্তিশালী করেছে। বছরে ১২৫ দিনের অদক্ষ মজুরি কর্মসংস্থানের আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে।

উপসংহার

গত এক দশকে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন ঘটেছে। সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আবাসন, সড়ক, পানীয় জল, স্যানিটেশন, বিদ্যুৎ ও ডিজিটাল পরিষেবায় অগ্রগতি স্পষ্ট।

পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান ও স্বনির্ভর গোষ্ঠীর ক্ষমতায়ন উন্নয়নকে অংশীদারিত্বভিত্তিক রূপ দিয়েছে। প্রযুক্তিনির্ভর পরিষেবা ও মহিলা নেতৃত্বাধীন কাঠামো স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি জোরদার করেছে।

গ্রামীণ ভারত এখন কেবল উন্নয়নের উপভোক্তা নয়। অংশগ্রহণমূলক শাসন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও দীর্ঘমেয়াদী স্থায়িত্বের চালিকাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে।

তথ্যসূত্র

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/doc/bh1.pdf

https://www.indiabudget.gov.in/doc/eb/stat4a.pdf

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://www.indiabudget.gov.in/budget2016-2017/ub2016-17/bh/bh1.pdf

https://www.indiabudget.gov.in/budget2016-2017/ub2016-17/eb/sbe75.pdf

https://www.indiabudget.gov.in/doc/Budget_at_Glance/budget_at_a_glance.pdf

Ministry of Rural Development

https://lakhpatididi.gov.in/latest-updates/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221796&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2210378&reg=3&lang=1

https://lakhpaticdn.lokos.in/lakhpati/2025/07/1.-Letter-on-adoption-of-Dashasutra-strategy.pdf

https://lakhpaticdn.lokos.in/lakhpati/2025/08/Inspire-Change-Vision-Building-Inclusive-Livelihoods-Samaveshi-Ajeevika-Yojana.pdf.pdf

Ministry of Panchayati Raj

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198179&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184163&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1918601&reg=3&lang=2

Ministry of Statistical and Programme Implementation

https://www.mospi.gov.in/uploads/latestReleases/latest_release_1770719453921_1a3b8cae-43ae-4e1b-a5df-32941f4598a8_Press_note_Oct_dec_2025_PLFS_QB_updated.0_final.pdf

Ministry of Jal Shakti

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1848437&reg=3&lang=2

Niti Aayog

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1996271&reg=3&lang=2

Click here for pdf file. 

 

SSS/RS.....


(রিলিজ আইডি: 2228301) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी