PIB Headquarters
azadi ka amrit mahotsav

লক্ষ্য ‘জিরো ডাম্পসাইট’: স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে শহরাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনায় ভারতের অগ্রগতি

প্রকাশিত: 31 JAN 2026 1:30PM by PIB Kolkata

৩১ জানুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

* ডাম্পসাইট রিমিডিয়েশন অ্যাক্সিলারেটর প্রোগ্রামের মাধ্যমে ভারত “জিরো ডাম্পসাইট” লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছে।

* মোট লিগ্যাসি বর্জ্যের ৬১%-এরও বেশি ইতিমধ্যে  প্রক্রিয়াকরণ করা হয়েছে। ২১৪টি উচ্চ-প্রভাব সম্পন্ন সাইটকে অগ্রাধিকার প্রদানের মাধ্যমে অবশিষ্ট বর্জ্যের প্রায় ৮০%-কে স্থানান্তরিত করা হয়েছে।

* পুনর্ব্যবহৃত বর্জ্যকে রাস্তা নির্মাণের উপাদান হিসেবে পুনর্ব্যবহার, নিচু জমি ভরাট করা, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ এবং রিফিউজ-ডেরাইভড ফুয়েল হিসাবে ব্যবহার করা হচ্ছে।

* ডাম্পসাইটগুলির পুনর্বাসনের ফলে শহরগুলি পরিচ্ছন্ন থাকার পাশাপাশি, শুদ্ধ বায়ু, নিরাপদ ভূগর্ভস্থ জল, অগ্নিকাণ্ড জনিত দুর্ঘটনা হ্রাস, পরিকাঠামো উন্নয়ন এবং সবুজায়নের জন্য পুনরুদ্ধারকৃত জমির ব্যবস্থা করা সম্ভবপর হয়েছে।

ভূমিকা

স্বচ্ছ ভারত মিশনের অধীনে শহরাঞ্চলে স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পরবর্তী ধাপে লক্ষ্য রাখা হয়েছে লিগ্যাসি ডাম্পসাইট সম্পূর্ণরূপে নির্মূল করা। ২০২৫ সালের নভেম্বর মাসে চালু হওয়া ডাম্পসাইট রিমিডিয়েশন অ্যাক্সেলারেটর প্রোগ্রাম (DRAP)-এর মাধ্যমে অক্টোবর ২০২৬-এর মধ্যে “লক্ষ্য: জিরো ডাম্পসাইট” অর্জন করা হবে।

লিগ্যাসি ডাম্পসাইট: বর্তমান অবস্থা

দেশে ১,০০০ টনের বেশি বর্জ্যসম্বলিত ২,৪৭৯টি লিগ্যাসি ডাম্পসাইট চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রায় ২৫ কোটি মেট্রিক টন বর্জ্য জমে আছে এবং এগুলি প্রায় ১৫,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। দ্রুত নগরায়নের ফলে বর্জ্যের পরিমাণ বেড়ে চলেছে, যা মিথেন নির্গমনের পাশাপাশি, পরিবেশগত ঝুঁকি বাড়িয়ে চলেছে।

বর্তমানে ১,৪২৮টি সাইটে পুনর্বাসনের কাজ চলছে এবং ৬২%-এর বেশি বর্জ্যের প্রক্রিয়াকরণ সম্পন্ন করা হয়েছে। DRAP-এর অধীনে ৩০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ২১৪টি উচ্চ-প্রভাব সম্পন্ন সাইটকে (৮.৬ কোটি মেট্রিক টন বর্জ্য) অগ্রাধিকারভিত্তিতে অধিগ্রহণ করা হয়েছে। ২০২৫ সালে ৪৫৯টি ডাম্পসাইট স্থানান্তরিত করা হয়েছে। এক্ষেত্রে দুটি কৌশল অনুসরণ করা হয়েছে—পুরোনো ডাম্পসাইটগুলির অপসারণ এবং নতুন ডাম্পসাইট নির্মাণ বন্ধ করা।

স্বচ্ছ ভারত থেকে মিশন জিরো

স্বচ্ছ ভারত মিশন বর্জ্য সংগ্রহ, পরিকাঠামো উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শহরাঞ্চলের স্যানিটেশনে রূপান্তর এনেছে। ২০২১ সালে চালু হওয়া স্বচ্ছ ভারত মিশন–নগর ২.০-এর মাধ্যমে ১০০% বর্জ্য পৃথকীকরণ, বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ এবং ডাম্পসাইট স্থানান্তরণকে প্রাধান্য দিয়ে মিশন জিরো ডাম্পসাইটের লক্ষ্য অর্জনের পথে দেশকে এগিয়ে নিয়ে চলেছে।

কাঠামো: ৫পি মডেল

রাজনৈতিক নেতৃত্ব

সরাসরি ডাম্পসাইট অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হয়েছে এবং কাজের অগ্রগতির তদারকি সুনিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে দিল্লির ভালসওয়া ডাম্পসাইটের  উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে দ্রুত স্থানান্তরণ ও  ও সবুজায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সরকারি অর্থায়ন

প্রতি টনে ₹৫৫০ টাকার কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হচ্ছে, শহরের ধরন অনুযায়ী ২৫–৫০% প্রকল্পের ব্যয়  কেন্দ্রীয় সরকার বহন করছে, লিগ্যাসি ও নতুন বর্জ্য উভয়ের জন্য অর্থের ব্যবস্থা করা হয়েছে, ২১৪টি সাইটের জন্য ₹৬,৭০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে

অংশীদারিত্ব

সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, সিমেন্ট কারখানা, বর্জ্য-থেকে-শক্তি উৎপাদনমূলক প্রকল্প, বিশেষজ্ঞ ও এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থাদের অংশগ্রহণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা ও পুনর্ব্যবহার  সুনিশ্চিত করা হচ্ছে।

জন-অংশগ্রহণ

স্বাস্থ্য শিবির, সচেতনতা কর্মসূচি ও শ্রমিক নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষজনকে এই প্রকল্প সম্পর্কে অবগত করার পাশাপাশি অংশগ্রহণ সুনিশ্চিত করা হয়েছে।

প্রকল্প ব্যবস্থাপনা

প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ও রিয়েল-টাইম ট্র্যাকিং-এর মাধ্যমে স্বচ্ছতা ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ডাম্পসাইট থেকে সম্পদ আহরণ

লিগ্যাসি বর্জ্য বায়োমাইনিং বা জৈব খনন প্রক্রিয়ায় উত্তোলন, স্থিতিশীলকরণ ও পৃথকীকরণ করা হচ্ছে এবং এগুলোকে পুনর্ব্যবহার করা হচ্ছে।

পুনরুদ্ধারকৃত উপাদানের ব্যবহারঃ

নিষ্ক্রিয় ও মাটির মতো উপাদানগুলিকে রাস্তা ও ভূমি সমতলকরণে ব্যবহার করা হচ্ছে। নির্মাণ ও ভাঙা বর্জ্য গুলিকে ব্লক ও ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে। রিফিউজ-ডেরাইভড ফুয়েল সিমেন্ট ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে।

পুনর্ব্যবহারযোগ্য উপাদান: নতুন পণ্য তৈরিতে

জৈব বর্জ্য কম্পোস্ট স্যার হিসাবে ব্যবহার করা হচ্ছে। অবশিষ্টাংশকে বৈজ্ঞানিক পদ্ধতিতে ল্যান্ডফিল করা হচ্ছে।

বর্জ্য প্রক্রিয়াকরণ পরিকাঠামো (SBM–নগর ২.০)

২,৯০০টি ম্যাটেরিয়াল রিকভারি ফেসিলিটি (৬৭,০০০ TPD ক্ষমতা সম্পন্ন), ২,৮০০টি কম্পোস্ট প্ল্যান্ট (১.১৪ লক্ষ TPD ক্ষমতা সম্পন্ন), ১৩১টি বায়োমিথেনেশন প্ল্যান্ট এবং ১৭টি বর্জ্য-থেকে-বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের (২০,১০০ TPD ক্ষমতা সম্পন্ন যেখানে প্রায় ২৬১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে) কাজ দ্রুতগতিতে সম্পাদন করা হচ্ছে।

ভবিষ্যৎ পথরেখা

২০২৬ সালের মধ্যে জিরো ডাম্পসাইটের লক্ষ্যমাত্রা অর্জনে বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ  দেওয়া হয়েছে যা মিথেন নির্গমন কমাবে এবং সুস্থায়ী নগর উন্নয়নের লক্ষ্যে সহায়তা করবে। এটি SDG ১১, ১২ ও ১৩-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সাহায্য করতে চলেছে।

Ministry of Housing and Urban Affairs

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc2025118687701.pdf

https://mohua.gov.in/upload/uploadfiles/files/2688HUA-ENGLISH-19-4-2023.pdf

https://sbmurban.org/storage/app/media/pdf/sbm_knowledge_center/Guidelines_on_Usage_of_RDF_in_various_industries_GIZ.pdf

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155276&ModuleId=3&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2167622&reg=3&lang=2

https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Technical-Notes/10Years_of_SBM_Brochure.pdf

https://mohua.gov.in/upload/uploadfiles/files/Part1%281%29.pdf

https://mohua.gov.in/pdf/627b8318adf18Circular-Economy-in-waste-management-FINAL.pdf

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2028814&reg=3&lang=2

https://sbmurban.org/storage/app/media/pdf/SBM%20Advisory%20on%20Landfill%20Reclamation.pdf

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc2025118687601.pdf

https://sbmurban.org/storage/app/media/e-library/Guidelines/Policy%20Guidelines%20on%20use%20of%20inert%20material%20in%20construction%20of%20National%20highways.pdf

SBM Dashboard: https://sbmurban.org/swachh-bharat-mission-progess

Central Pollution Control Board

https://cpcb.nic.in/uploads/LegacyWasteBiomining_guidelines_29.04.2019.pdf

Ministry of Environment, Forest and Climate Change

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/1711/AU4229.pdf?source=pqals

https://cpcb.nic.in/uploads/hwmd/MoEFCC_guidelines_contaminatedsites.pdf

 

Niti Ayog

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2032857&reg=3&lang=2

https://www.niti.gov.in/sites/default/files/2021-12/Waste-Wise-Cities.pdf

 

 

Ministry of Personnel, Public Grievances and Pensions

https://darpg.gov.in/sites/default/files/CSD-2023/Circular_Economyt.pdf#:~:text=INTRODUCTION.%20The%20Circular%20Economy%20refers%20to%20an,Recycle%2C%20Refurbishment%2C%20Recover%2C%20and%20Repairing%20of%20materials.

Lakshya Zero Dumpsite: India’s Drive to Eliminate City Dumpsites Under Swachh Bharat Mission

******

 

SSS/PK


(রিলিজ আইডি: 2228300) ভিজিটরের কাউন্টার : 24
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil