প্রধানমন্ত্রীরদপ্তর
‘পরীক্ষা পে চর্চা’-র কথা তুলে ধরে একজন শিক্ষার্থীর সীমাহীন সম্ভাবনার বার্তা সম্বলিত একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে শেয়ার করলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
09 FEB 2026 9:06AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সীমাহীন সম্ভাবনা রয়েছে এবং নিজেদের স্বপ্ন বাস্তবায়িত করায় তাঁরা পরিপূর্ণভাবে সক্ষম। পরীক্ষা পে চর্চা কর্মসূচির লক্ষ্য হল, তাদের সেই দক্ষতা এবং সম্ভাবনা কাজে লাগানোর দিশা নির্দেশ। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী একটি সংস্কৃত সুভাষিতম সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন – যেখানে বলা আছে, জ্ঞান, যুক্তিবোধ, বিজ্ঞান চেতনা, স্মৃতিশক্তি এবং সক্রিয়তা ও কর্ম তৎপরতায় বলীয়ান মানুষের কাছে কোনও কিছুই অসম্ভব নয়।
এক্স মাধ্যমে, বার্তা দেওয়ার পাশাপাশি এই সংস্কৃত সুভাষিতম টিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
SC/AC/AG
(রিলিজ আইডি: 2225357)
ভিজিটরের কাউন্টার : 41
এই রিলিজটি পড়তে পারেন:
Bengali-TR
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam