PIB Headquarters
azadi ka amrit mahotsav

বাণিজ্যে নীতি সরলীকরনণ: ভারতের চলমান নিয়ন্ত্রক নীতির রূপান্তর

কেন্দ্রীয় বাজেট অর্থবর্ষ ২০২৬-২৭: ভারতের বাণিজ্য পরিবেশের ক্ষমতায়ন

প্রকাশিত: 05 FEB 2026 5:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

মূল বিষয়সমূহ

-    কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ প্রবৃদ্ধি ও উন্নয়নের স্তম্ভ হিসাবে বাণিজ্যের সারল্য পুনরায় জোরদার করেছে। ডিজিটাইজেশন, কর সংক্রান্ত নিশ্চয়তা, বিনিয়োগকারীদের প্রবেশাধিকার এবং মামলা-মোকদ্দমা হ্রাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

-    শুল্ক ছাড়পত্রের জন্য একক ও সংযুক্ত ডিজিটাল উইন্ডোর মাধ্যমে ডিজিটাল বাণিজ্য সুবিধা বৃদ্ধির উপর জোর।

-    বাজারে তারল্য বৃদ্ধি ও বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণের লক্ষ্যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের অধীনে পিআরওআই বিনিয়োগ সীমা বৃদ্ধি।

-    মিনিমাম অল্টারনেট ট্যাক্সকে কম হারে ১৪ শতাংশে চূড়ান্ত কর হিসেবে প্রস্তাব করা হয়েছে, ফলে কর সংক্রান্ত নিশ্চয়তা বাড়বে ও বিরোধ কমবে।

-    ঝুঁকি ব্যবস্থায় বিশ্বস্ত আমদানিকারকদের স্বীকৃতি, প্রত্যক্ষ যাচাই কমিয়ে কারখানা থেকে জাহাজ পর্যন্ত ছাড়পত্রের সুবিধা।

প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি

বাণিজ্যের সারল্য বা ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ ভারতের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং প্রবৃদ্ধি ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে পুনরায় স্বীকৃত হয়েছে। কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ডিজিটাল বাণিজ্য সুবিধা, কর সংক্রান্ত নিশ্চয়তা, মান্যতার জটিলতা ও মামলা-মোকদ্দমা হ্রাস, বিশ্বাসভিত্তিক কাস্টমস ব্যবস্থা এবং বিনিয়োগবান্ধব কর কাঠামোর উপর ভিত্তি করে একাধিক সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে। এই পদক্ষেপগুলি গত এক দশকে গৃহীত ধারাবাহিক নিয়ন্ত্রক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর নির্মিত। লক্ষ্য ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং কমপ্লায়েন্সের বোঝা কমিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা জোরদার করা।
এই সংস্কারগুলির প্রভাব ভারতের বিনিয়োগ প্রবাহ ও উদ্যোগ সম্প্রসারণে প্রতিফলিত হয়েছে। ২০১৪ থেকে ২০২৫ সময়কালে ভারতে ৭৪৮.৩৮ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এসেছে। আগের ১১ বছরের তুলনায় ১৪৩ শতাংশ বেশি। পাশাপাশি, সক্রিয় নিবন্ধিত কোম্পানির সংখ্যা ২০২০-২১ সালের ১.৫৫ লক্ষ থেকে ২০২৫-২৬ সালে ১.৯৮ লক্ষে পৌঁছেছে (৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত)। এটি পাঁচ বছরে প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। বিকশিত ভারত ২০৪৭ রূপকল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ ‘ইজ অফ ডুয়িং বিজ’নেস সংস্কারগুলি বিশ্ব মূল্য শৃঙ্খলে সংযোগ শক্তিশালী করা এবং শিল্পনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইজ অফ ডুয়িং বিজনেসে বা সহজে বাণিজ্য করার ব্যাপারে বাজেটের গুরুত্ব
এই বাজেটে কর সংক্রান্ত নিশ্চয়তা বৃদ্ধি, মান্যতার কাঠিন্য হ্রাস এবং বিশ্বাসভিত্তিক প্রশাসনকে উৎসাহিত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমএটি যুক্তিসঙ্গতকরণ, বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজীকরণ এবং ক্ষুদ্র প্রক্রিয়াগত অপরাধের অপরাধীকরণ প্রত্যাহার। পাশাপাশি, লেনদেন ব্যয় কমাতে ও ব্যবসার দক্ষতা বাড়াতে ডিজিটাল সংহতি ও ঝুঁকিভিত্তিক ছাড়পত্রের মাধ্যমে কাস্টমস ও লজিস্টিক সংস্কারকে এগিয়ে নেওয়া হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা
-    কার্গো সংক্রান্ত ছাড়পত্রের অনুমোদনের জন্য একক ও সংযুক্ত ডিজিটাল উইন্ডো।

-    যেসব পণ্যের ক্ষেত্রে কোনও কমপ্লায়েন্স প্রয়োজন নেই, সেগুলির ক্ষেত্রে আমদানিকারক অনলাইনে নিবন্ধন সম্পূর্ণ করে শুল্ক পরিশোধের পর কাস্টমস তাৎক্ষণিকভাবে ছাড়পত্র দেবে।

-    সমস্ত কাস্টমস প্রক্রিয়ার জন্য একক, সমন্বিত ও স্কেলযোগ্য প্ল্যাটফর্ম হিসাবে দুই বছরের মধ্যে কাস্টমস ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করা হবে।

-    ঝুঁকি মূল্যায়নের জন্য উন্নত ইমেজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসহ নন-ইন্ট্রুসিভ স্ক্যানিং ধাপে ধাপে সম্প্রসারিত করা হবে। লক্ষ্য প্রধান সমস্ত বন্দরে প্রতিটি কনটেনার স্ক্যান করা।

-    ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিরা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে তালিকাভুক্ত ভারতীয় কোম্পানির ইক্যুইটি ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে একজন পিআরওআই-এর বিনিয়োগ সীমা ৫ শতাংশ থেকে ১০ শতাংশে বৃদ্ধি এবং মোট সীমা ১০ শতাংশ থেকে ২৪ শতাংশে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে।

বিশ্বব্যাপী ব্যবসা ও বিনিয়োগ আকর্ষণ
-    অনুমানভিত্তিক কর প্রদানকারী সমস্ত প্রবাসীদের জন্য মিনিমাম অল্টারনেট ট্যাক্স থেকে অব্যাহতি।

-    উল্লেখযোগ্য মুনাফা ও লভ্যাংশ প্রদান সত্ত্বেও বিভিন্ন শূন্য কর প্রদানকারী কোম্পানিগুলিকে কর ব্যবস্থার আওতায় আনতে এমএটি প্রবর্তন করা হয়েছিল।

-    সমস্ত ধরনের শেয়ারহোল্ডারের জন্য শেয়ার বাইব্যাককে ক্যাপিটাল গেইন হিসাবে করযোগ্য করা।

-    নতুন কর ব্যবস্থায় কর দায়ের এক চতুর্থাংশ পর্যন্ত বিদ্যমান এমএটি ক্রেডিট সেট অফের অনুমতি।

-      এমএটিকে চূড়ান্ত কর হিসাবে প্রস্তাব এবং হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১৪ শতাংশ করা।

দণ্ড ও বিচার পরিচালনার যুক্তিসঙ্গতকরণ

-    একক আদেশের মাধ্যমে সমন্বিত মূল্যায়ন ও দণ্ড প্রক্রিয়া। আপিল চলাকালীন দণ্ডের উপর কোনও সুদ নেই এবং প্রাক-পরিশোধের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ।

-    পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শুরু হওয়ার পরও সংশ্লিষ্ট বছরের প্রযোজ্য হারের উপর অতিরিক্ত ১০ শতাংশ কর দিয়ে রিটার্ন আপডেট করার সুযোগ।

-    আন্ডাররিপোর্টিং ও মিসরিপোর্টিং দুই ক্ষেত্রেই দণ্ড ও বিচার থেকে অব্যাহতির কাঠামোর সম্প্রসারণ।

-    হিসাবের বই ও নথি না পেশ করা এবং পণ্যের বিনিময়ে প্রদত্ত অর্থের ক্ষেত্রে টিডিএস সংক্রান্ত অপরাধীকরণ প্রত্যাহার। ক্ষুদ্র অপরাধে শুধুমাত্র জরিমানা।

-    কিছু প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে দণ্ডের পরিবর্তে জরিমানা আরোপ।

-    অপরাধের মাত্রা অনুযায়ী অবশিষ্ট প্রসিকিউশন শ্রেণিবিন্যাস, সর্বাধিক দুই বছর পর্যন্ত সাধারণ কারাদণ্ডের বিধান এবং জরিমানায় রূপান্তরের সুযোগ।

-    ২০ লক্ষ টাকার নিচে অস্থাবর বিদেশি সম্পদের ক্ষেত্রে ১.১০.২০২৪ থেকে পশ্চাদপট কার্যকরী প্রসিকিউশন অব্যাহতি।

বিশ্বাসভিত্তিক ব্যবস্থা
টিয়ার ২ ও টিয়ার ৩ অনুমোদিত অর্থনৈতিক অপারেটরদের জন্য শুল্ক স্থগিত। পরিশোধের সময়সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন।

এর অর্থ কী

শুল্ক স্থগিত পরিশোধ ব্যবস্থা শুল্ক পরিশোধ ও কাস্টমস ছাড়পত্রকে আলাদা করার একটি পদ্ধতি। এর মূল নীতি হল আগে ছাড়পত্র, পরে পরিশোধ। লক্ষ্য হল জাস্ট-ইন-টাইম উৎপাদনকে সহায়তা করতে বন্দর থেকে গুদাম পর্যন্ত নির্বিঘ্ন পরিবহণ নিশ্চিত করা।
এই সময়সীমা বৃদ্ধির অর্থ হল আমদানির পরে তাৎক্ষণিকভাবে নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে শুল্ক পরিশোধের সুযোগ।
যোগ্য উৎপাদনকারী আমদানিকারকদের জন্যও একই সুবিধা প্রদান, যা ভবিষ্যতে পূর্ণাঙ্গ টিয়ার ৩ এইও স্বীকৃতি অর্জনে উৎসাহ দেবে।
কাস্টমসের জন্য বাধ্যতামূলক অ্যাডভান্স রুলিংয়ের বৈধতা ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর।
এইও স্বীকৃতির ভিত্তিতে কার্গো ছাড়পত্রে অগ্রাধিকার।
ঝুঁকি ব্যবস্থায় বিশ্বস্ত আমদানিকারকদের স্বীকৃতি, ন্যূনতম যাচাই এবং ইলেকট্রনিক সিলযুক্ত রপ্তানি কার্গোর কারখানা থেকে জাহাজ ছাড়পত্র।
কমপ্লায়েন্সবিহীন পণ্যের ক্ষেত্রে স্বয়ংক্রিয় নোটিফিকেশন ও তাৎক্ষণিক ছাড়পত্র।
স্বঘোষণা, ইলেকট্রনিক ট্র্যাকিং ও ঝুঁকিভিত্তিক অডিটসহ অপারেটর-কেন্দ্রিক কাস্টমস পরিকাঠামো।

ক্লিয়ারেন্স থেকে কমপ্লায়েন্স সংস্কার
গত কয়েক বছরে ভারত ধারাবাহিক কাঠামোগত, নিয়ন্ত্রক ও ডিজিটাল সংস্কারের মাধ্যমে আরও সহজ ও দক্ষ ব্যবসা পরিবেশ গড়ে তুলেছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-২৬ অনুযায়ী এই উদ্যোগগুলি কমপ্লায়েন্স হ্রাস, অনুমোদন সহজীকরণ এবং ক্ষুদ্র অপরাধের অপরাধীকরণ প্রত্যাহারের প্রতিফলন।
অপরাধীকরণ প্রত্যাহার ও বিশ্বাসভিত্তিক নিয়ন্ত্রণ
জন বিশ্বাস সংশোধনী আইন ২০২৩ এর মাধ্যমে ৪২টি আইনের ১৮৩টি ধারা অপরাধমুক্ত করা হয়েছে। জন বিশ্বাস সংশোধনী বিল ২০২৫-এ ৩৫৫টি ধারা অন্তর্ভুক্ত। ২৮৮টি ইজ অফ ডুয়িং বিজনেস এবং ৬৭টি ইজ অফ লিভিং বৃদ্ধির লক্ষ্যে।
পরিবেশ সুরক্ষা আইন ১৯৮৬, বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ১৯৮১, ভারতীয় বন আইন ১৯২৭ এবং জল দূষণ আইন ১৯৭৪-এর অপরাধমূলক ধারাগুলি অপরাধমুক্ত করা হয়েছে।
কমপ্লায়েন্স হ্রাস ও ডিরেগুলেশনের জন্য জানুয়ারি ২০২৫-এ গঠিত টাস্ক ফোর্স পাঁচটি মূল ক্ষেত্রে কাজ করেছে।
ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম কেন্দ্রীয় ও রাজ্য স্তরে অনুমোদন প্রক্রিয়া একত্রিত করেছে এবং লক্ষাধিক অনুমোদন প্রদান করেছে।

সমাপ্তি

নিয়ন্ত্রণ সরলীকরণ, ডিজিটাইজেশন ও বিশ্বাসভিত্তিক প্রশাসনের মাধ্যমে ভারতের বাণিজ্যিক সারল্য কাঠামো ক্রমাগত বিকশিত হচ্ছে। কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ও চলমান সংস্কারগুলি ব্যবসার জন্য পূর্বানুমেয়তা বৃদ্ধি ও মান্যতার কাঠিন্য হ্রাসের সুস্পষ্ট বার্তা দেয়। বিনিয়োগ, উদ্যোগ বৃদ্ধি ও আনুষ্ঠানিকীকরণের প্রবণতা এই সংস্কারের গতি ও গভীরতা প্রতিফলিত করে।

তথ্যসূত্র

Ministry of Finance

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf

https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206011&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216047&reg=6&lang=1

https://incometaxindia.gov.in/tutorials/10.mat-and-amt.pdf

 

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201280&reg=3&lang=2

https://www.nsws.gov.in/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204665&reg=1&lang=1

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2188992&reg=3&lang=2#:~:text=BRAP%202024%20covered%20434%20reform,across%2034%20States%20and%20UTs.

 

Sansad

https://sansad.in/getFile/annex/270/AU381_Ff7hlQ.pdf?source=pqars

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AU2676_JjlKis.pdf?source=pqals&utm_

 

PIB Headquarters

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/dec/doc2025125719501.pdf

 

Central Board of Indirect Taxes & Customs

https://www.aeoindia.gov.in/SourceCode/Website/pdf/faq_on_deferred_duty_payment.pdf

Click here to see pdf 

 

SDS/RS.....


(রিলিজ আইডি: 2224336) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी