ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

পৃথ্বী প্রকল্প নিয়ে সংসদীয় প্রশ্ন

প্রকাশিত: 05 FEB 2026 11:44AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি ২০২৬

 

পৃথ্বী বিজ্ঞান (PRITHVI) প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল, বায়ু মণ্ডল, সমুদ্র মণ্ডল এবং হিম মণ্ডলের মূল বৈশিষ্ট্যগুলিকে নথিভুক্ত করে,  আর্থ সিস্টেম এবং তার পরিবর্তন সংক্রান্ত বিষয়ে দীর্ঘস্থায়ী পর্যবেক্ষণ ও গবেষণার প্রসার ঘটানো। 
এর পাশাপাশি বায়ু মণ্ডল, সমুদ্র, ভূমণ্ডল, হিম মণ্ডল  সংক্রান্ত গবেষণা বিষয়ক উন্নয়ন এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা। 
সেইসঙ্গে আবহাওয়ার পূর্বাভাস, সমুদ্র, জলবায়ুগত ঝঞ্ঝা এবং বিজ্ঞান ও জলবায়ু পরিবর্তন নিয়ে সম্যক ও স্পষ্ট ধারণার ভিত্তিতে মডেলিং ব্যবস্থাকে গড়ে তোলা। সেইসঙ্গে ভূমিকম্প, ভূ-কম্পন বিপদ মূল্যায়ণে  ব্যবস্থা গ্রহণ। মেরু অনুসন্ধান, দূর সমুদ্র এলাকায় নতুন কিছু আবিস্কার, নতুন ঘটনাপঞ্জী এবং সম্পদের অনুসন্ধান। সমুদ্র সম্পদকে সামাজিক কল্যাণে ব্যবহারের স্বার্থে নব-প্রযুক্তির উদ্ভাবন।
পৃথ্বী বিজ্ঞান ব্যবস্থাপনা থেকে অর্জিত জ্ঞানকে সামাজিক, পরিবেশগত এবং আর্থিক উন্নতিসাধনে  কাজে লাগানো। পৃথ্বী বিজ্ঞান ব্যবস্থাপনায় মূলগত ক্ষেত্রগুলিতে বিজ্ঞান এবং গবেষণা কাজকর্মের ক্ষেত্রে সহায়ক ব্যবস্থা গড়ে তোলা। 
এছাড়াও পৃথ্বী বিজ্ঞানের ক্ষেত্রে প্রশিক্ষিত দক্ষ শ্রমশক্তি গড়ে তোলা। 
পৃথ্বী প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হল, পৃথ্বি ব্যবস্থাপনার ৫টি ক্ষেত্র বায়ু মণ্ডল, জল মণ্ডল, ভূ মণ্ডল, জল মণ্ডল, হিম মণ্ডল সংক্রান্ত সর্বাত্মক ধারণা গড়ে তোলা এবং বিশেষ স্বার্থে তার নির্ভরযোগ্য ব্যবহার। এ' ব্যাপারে পরিষেবাগত ক্ষেত্রের দিকগুলি হল, স্থল এবং সাগরে আবহাওয়ার পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগের  পূর্বাভাস দেওয়া, গ্রীষ্ম মণ্ডলীয় ঘূর্ণি ঝড়, প্রাকৃতিক ঝঞ্ঝা, বন্যা, তাপপ্রবাহ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেইসঙ্গে ভূমিকম্পের পূর্বাভাস, সুনামি সতর্কতা প্রভৃতি এই বিষয়গুলির অন্তর্ভুক্ত। 

পৃথ্বী বিজ্ঞান নিয়ে গবেষণা ক্ষেত্রে যে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে তার ফলস্বরুপ রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে এবং সংশ্লিষ্ট মন্ত্রকগুলিতে আবহাওয়া, জলবায়ুগত পূর্বাভাস, সমুদ্র সংক্রান্ত আগাম তথ্য, ভূকম্পন এবং কোনওরকম প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত পূর্বানুমান জোগানো সম্ভব হচ্ছে। কঠিন জলবায়ুজনিত পরিস্থিতির আগাম পূর্বাভাস জোগানোর কাজে সাম্প্রতিক দশকে ৪০% অগ্রগতি ঘটেছে। ২০২৫-এর বর্ষা ঋতুতে ভারী বৃষ্টিপাতের একদিন আগেই পূর্বাভাস দেওয়া ৮৫% সঠিক হয়েছে। এছাড়াও শৈত্য প্রবাহ, আগাম পূর্বাভাস ৬৫% সঠিক হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ৫৪% সঠিক হচ্ছে। সেইসঙ্গে ঘূর্ণিঝড়, ভূমিধস, তাপপ্রবাহ প্রভৃতি ক্ষেত্রে ২ দিন আগে সঠিক পূর্বাভাস প্রদান করা সম্ভব হচ্ছে। ১২টি শহরে সিসমিক মাইক্রোজোনেশনের কাজ সম্পূর্ণ হয়েছে। ভূকম্পন জনিত ঝুঁকি নিরসনে সঠিক দিশা প্রদর্শনে তা নির্ণায়ক ভূমিকা পালন করবে। 

রাজ্যসভায় আজ পৃথ্বী বিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জমা দিয়েছেন। 

২০২৪-২৫ অর্থ বছরে পৃথ্বি প্রকল্পে সংশোধিত বরাদ্দের পরিমাণ ছিল ৬৮৫ কোটি টাকা। তার মধ্যে প্রকৃত ব্যয় হয়েছে ৬৬৩ কোটি ৮২ লক্ষ টাকা। 

 

SC/AB/ NS… 


(রিলিজ আইডি: 2223912) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Tamil