রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি ওড়িশার রায়রাংপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন।
প্রকাশিত:
04 FEB 2026 7:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ ৪ ফেব্রুয়ারি ২০২৬ ওড়িশার রায়রাংপুরে মহারাজা শ্রীরামচন্দ্র ভঞ্জ দেও বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ক্যাম্পাসের উদ্বোধন এবং আয়ুষ হসপিটাল কাম আয়ুর্বেদিক কলেজ, ওড়িশা ইউনিভারসিটি এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস. আর্চারি সেন্টার, সিটি বিউটিফিকেশন অ্যান্ড ড্রেনেজ আপগ্রেডেশন প্রকল্প, প্রেক্ষাগৃহ ও সংস্কৃতি কেন্দ্র, গার্লস হস্টেল এবং নেশামুক্তিকরণ কেন্দ্রের শিলান্যাস করলেন।
অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, ভারত সরকারের পূর্বোদয় আদর্শে অগ্রাধিকার দেওয়া হয়েছে ওড়িশার উন্নয়নে এবং ময়ূরভঞ্জ জেলা এই ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে উপকৃত হচ্ছে। রাষ্ট্রপতির বিশ্বাস, এইসব উন্নয়ন কেন্দ্রিক প্রকল্প, প্রতিষ্ঠান এবং কর্মসূচি অঞ্চলের কল্যাণ করবে এবং স্থানীয় মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
রাষ্ট্রপতি বলেন, ভারত সরকার বিশেষ প্রয়াস নিচ্ছে জনজাতি ভাই-বোনেদের অর্থনৈতিক উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী বনধন যোজনার মাধ্যমে ৯০টির বেশি কম গুরুত্বপূর্ণ বনজ পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য, ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর জনজাতি সদস্যদের ঋণ এবং জনজাতি মহিলা ক্ষমতায়ণ কর্মসূচিতে তপশিল ভুক্ত জনজাতি মহিলাদের কম সুদে ঋণ দান সরকারের দায়বদ্ধতার কয়েকটি উদাহরণ। সরকার স্বাস্থ্য এবং শিক্ষায় সুবিধা দিতেও কাজ করছে। প্রধানমন্ত্রী জনমান যোজনা রূপায়িত হয়েছে পিভিটিজি-দের কল্যাণে। বিদ্যুৎ টানা হয়েছে জনজাতি অধ্যুষিত অঞ্চলে এবং দুর্গম অঞ্চলে ফোর-জি ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এইসব প্রয়াসের মাধ্যমে জনজাতি অঞ্চলে সার্বিক উন্নয়নের স্রোত বইছে।
রাষ্ট্রপতি বলেন, দরিদ্রের মধ্যে দরিদ্রতম মানুষের উন্নয়নের লক্ষ্য পূরণ হতে পারে একমাত্র জনজাতি সমাজের উন্নয়নে। সরকার লাগাতার কাজ করছে, যাতে সরকারি কল্যাণমূলক এবং উন্নয়ন কর্মসূচির সুবিধা জনজাতি সমাজ পায়। তিনি বলেন যে, এতে স্থানীয় স্তরে উন্নতির পাশাপাশি রাজ্য তথা দেশের উন্নয়ন হবে। তিনি জোর দিয়ে বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠনে আমাদের সংকল্প সাকার হতে পারে একমাত্র সরকার এবং নাগরিকদের সম্মিলিত প্রয়াসে।
SC/AP/CS
(রিলিজ আইডি: 2223578)
ভিজিটরের কাউন্টার : 4