লোকসভা সচিবালয়
শ্রী এম অনন্তসয়নম আয়েঙ্গারের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করলেন লোকসভার অধ্যক্ষ
প্রকাশিত:
04 FEB 2026 2:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা আজ সংবিধান সদনের সেন্ট্রাল হল-এ প্রাক্তন লোকসভা অধ্যক্ষ শ্রী এম অনন্তসয়নম আয়েঙ্গারের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, সাংসদ ও প্রাক্তন সাংসদরা, লোকসভার মহাসচিব শ্রী উৎপল কুমার সিং প্রমুখ শ্রী আয়েঙ্গারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
শ্রী এম এ আয়েঙ্গার ছিলেন বর্ষীয়ান স্বাধীনতা সংগ্রামী এক বিশিষ্ট সাংসদ। তিনি সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, গণ-পরিষদ, অন্তর্বর্তীকালীন সংসদ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লোকসভার সদস্য ছিলেন। ১৯৫২ সালে যখন প্রথম লোকসভা গঠিত হয়েছিল, তখন শ্রী আয়েঙ্গার সর্বসম্মতিক্রমে এর উপাধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন। এর আগে তিনি গণ-পরিষদ এবং অন্তর্বর্তী সংসদের উপাধ্যক্ষ হিসেবেও কাজ করেন। তৎকালীন অধ্যক্ষ শ্রী জি ভি মাভালাঙ্কারের আকস্মিক মৃত্যুর পর ১৯৫৬ সালের ৮ মার্চ তিনি সর্বসম্মতিক্রমে লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। ১৯৫৭ সালের দ্বিতীয় লোকসভাতেও শ্রী আয়েঙ্গার সর্বসম্মতিক্রমে অধ্যক্ষের পদে আসীন হন। তৃতীয় লোকসভায় তিনি নির্বাচিত হলেও বিহারের রাজ্যপাল হিসেবে নিযুক্তির পর তিনি লোকসভা থেকে ইস্তফা দেন।
১৯৭৮ সালের ১৯ মার্চ শ্রী আয়েঙ্গারের জীবনাবসান হয়।
SC/SD/DM...
(রিলিজ আইডি: 2223293)
ভিজিটরের কাউন্টার : 5