রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: 03 FEB 2026 5:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

ওড়িশার বালেশ্বরে ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আজ ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

তিনি ব্যাসকবি ফকির মোহন সেনাপতির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ভাষণে রাষ্ট্রপতি বলেন, এই কবির সময়োত্তীর্ণ রচনা ‘রেবতী’ তাঁকে বিশেষভাবে প্রভাবিত করেছে। ওই ছোট গল্পে রয়েছে উনবিংশ শতাব্দীর এক বালিকার কথা – যে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কোনও বাধাকেই বাধা বলে মানেনি। 

মাতৃভাষার প্রতি ফকির মোহনের অবিচল শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান প্রাথমিক শর্ত বলে তিনি মনে করেন। মাতৃভাষায় শিক্ষাদান শিক্ষার্থীকে নিজের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে অবহিত করে তুলতে পারে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০-তে বিষয়টি অগ্রাধিকারপ্রাপ্ত বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। ভারতের প্রাচীন জ্ঞান ভাণ্ডারের সম্পদ এবং আধুনিক শিক্ষার মেলবন্ধন নতুন প্রজন্মকে একবিংশ শতকের উপযোগী করে তোলায় বিশেষ সহায়ক বলে তাঁর মন্তব্য। 

ফকির মোহন বিশ্ববিদ্যালয় গবেষণা এবং পড়াশোনার পাশাপাশি আরও নানান সৃজনমূলক কর্মকাণ্ডে যু্ক্ত করে শিক্ষার্থীদের যেভাবে গড়ে তুলছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে রাষ্ট্রপতি মনে করেন। 

 

SC/AC /SG


(রিলিজ আইডি: 2223043) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Odia , Tamil , Malayalam