PIB Headquarters
কেন্দ্রীয় বাজেট অর্থবর্ষ ২০২৬ - ২৭: মূলধনী পণ্য ক্ষেত্রের সুদৃঢ়করণ
প্রকাশিত:
03 FEB 2026 2:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
মূল বিষয়বস্তু
* সরকারি মূলধনী ব্যয় অর্থবর্ষ ২০১৮-এ ₹২.৬৩ লক্ষ কোটি থেকে বেড়ে অর্থবর্ষ ২০২৬ (বিই)-এ ₹১১.২১ লক্ষ কোটিতে পৌঁছেছে, যা হল ৪.২ গুণ বৃদ্ধি।
* কেন্দ্রীয় বাজেট অর্থবর্ষ ২০২৬–২৭-এ সরকারি মূলধনী ব্যয় ধরা হয়েছে ₹১২.২ লক্ষ কোটি।
* শিল্প উৎপাদন সূচকে (আইআইপি) মূলধনী পণ্যের প্রবৃদ্ধি ডিসেম্বর ২০২৫-এ বার্ষিক ভিত্তিতে ৮.১ শতাংশ।
* ₹১০,০০০ কোটি টাকার কনটেইনার উৎপাদন স্কিম এবং নতুন সিআইই ও হাই-টেক টুল রুম উদ্যোগের ঘোষণা।
* টোল ও বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদনে পাঁচ বছরের করছাড় এবং বিভিন্ন ক্ষেত্রে মূলধনী পণ্যের ওপর শুল্ক ছাড়।
ভূমিকা
ভারতের মূলধনী পণ্য ক্ষেত্র দেশের শিল্পনীতির একটি কৌশলগত স্তম্ভ। সরকারি পরিকাঠামো বিনিয়োগ এবং শক্তিশালী উৎপাদন উদ্যোগের ফলে এই ক্ষেত্র ক্রমাগত মজবুত হচ্ছে। পরিকাঠামো সম্প্রসারণ, শিল্প সক্ষমতা গঠন এবং অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতিতে এই ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনটি ‘কর্তব্য’-র কাঠামোর অধীনে কেন্দ্রীয় বাজেটের প্রথম অগ্রাধিকার হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত ও একইসঙ্গে সুস্থায়ী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই প্রেক্ষিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে হস্তক্ষেপের প্রস্তাব করা হয়েছে। দেশীয় উৎপাদন সক্ষমতা ও পরিকাঠামো নির্মাণকে আরও শক্তিশালী করতে ক্ষেত্রভিত্তিক প্রকল্প ও ধারাবাহিক মূলধনী ব্যয়ের ওপর জোর দিয়ে মূলধনী পণ্য ক্ষেত্র উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান উপাদান হিসাবে রয়ে গিয়েছে।
প্রস্তাবিত ব্যবস্থাগুলির লক্ষ্য হল, বিনিয়োগ বৃদ্ধি, দেশীয় সক্ষমতা জোরদার করা এবং মূলধনী পণ্য ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করা।
ভারতের প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসাবে মূলধনী পণ্য ক্ষেত্র
দেশীয় উৎপাদন সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে মূলধনী পণ্যকে ভিত্তিমূলক উপাদান হিসেবে বিবেচনা করা হয়। যন্ত্রপাতি ও সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ যোগান সরবরাহের সাহায্যে এই ক্ষেত্র সমগ্র উৎপাদন ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য বহুগুণ প্রভাব সৃষ্টি করে।
শিল্প প্রবৃদ্ধিতে মূলধনী পণ্যের ভূমিকা
অর্থবর্ষ ২০২৬-এ ভারতের শিল্প প্রবৃদ্ধির গতি বিস্তৃত ভিত্তির ওপর দাঁড়িয়েছে, যেখানে উৎপাদন ক্ষেত্র প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বছরের মধ্যভাগে আরও গতি পেয়েছে। অর্থনৈতিক সমীক্ষা ২০২৫–২৬ অনুযায়ী, উৎপাদন ক্ষেত্রে মোট মূল্য সংযোজন (জিভিএ) প্রবৃদ্ধি অর্থবর্ষ ২০২৬-এ ত্বরান্বিত হয়ে প্রথম ত্রৈমাসিকে ৭.৭২ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকে ৯.১৩ শতাংশে পৌঁছেছে, যা মূলত ক্ষেত্রে অভ্যন্তরীণ কাঠামোগত রূপান্তরের ফল।
এছাড়া, শিল্প উৎপাদন সূচক (আইআইপি) ডিসেম্বর ২০২৫-এ ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পিছনে উৎপাদন ক্ষেত্রে ৮.১ শতাংশ এবং খনন ক্ষেত্রে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি সহায়কের ভূমিকা পালন করেছে। ব্যবহারভিত্তিক শ্রেণীবিন্যাসে মূলধনী পণ্য ক্ষেত্র এই সময়ে বার্ষিক ভিত্তিতে ৮.১ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করেছে, যা সামগ্রিক কর্মসম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
অর্থবর্ষ ২০২২ থেকে সরকারি মূলধনী ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধি
অর্থবর্ষ ২০১৯ থেকে ২০২২-এর মধ্যে সরকারের মূলধনী ব্যয় প্রায় ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে ₹৩.০৭ লক্ষ কোটি থেকে ₹৫.৯২ লক্ষ কোটিতে পৌঁছেছে। এই ঊর্ধ্বমুখী ধারা পরবর্তী অর্থবর্ষগুলিতেও বজায় রয়েছে, যা দেশজুড়ে উচ্চমানের পরিকাঠামো সম্প্রসারণের বৃহত্তর লক্ষ্যে সহায়তা করছে।
অতিরিক্তভাবে, সরকারি মূলধনী বরাদ্দ অর্থবর্ষ ২০১৮-এ ₹২.৬৩ লক্ষ কোটি থেকে বেড়ে অর্থবর্ষ ২০২৬ (বিই)-এ ₹১১.২১ লক্ষ কোটিতে পৌঁছেছে, যা প্রায় ৪.২ গুণ বৃদ্ধি। একই সঙ্গে অর্থবর্ষ ২০২৬ (বিই)-এর কার্যকর সরকারি মূলধনী ব্যয় ধরা হয়েছে ₹১৫.৪৮ লক্ষ কোটি।
মূলধনী পণ্য সম্প্রসারণের ক্ষেত্রভিত্তিক প্রভাব
ভারতের ক্রমবর্ধমান মূলধনী পণ্য ক্ষেত্র বিভিন্ন শিল্প ক্ষেত্রে শক্তিশালী প্রবৃদ্ধিকে সমর্থন করছে। শিল্পক্ষেত্রে কর্মতৎপরতা বৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাজেটে মূলধনী পণ্যের ওপর বিশেষ গুরুত্ব
কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭ ভারতের প্রবৃদ্ধি ও শিল্প রূপান্তরের প্রধান চালিকাশক্তি হিসাবে মূলধনী পণ্য ক্ষেত্রকে বিশেষভাবে চিহ্নিত করেছে। সাতটি কৌশলগত ও ভবিষ্যৎমুখী ক্ষেত্রে উৎপাদন সক্ষমতা সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে মূলধনী পণ্যের জন্য লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের প্রস্তাব করা হয়েছে।
সরকারি মূলধনী ব্যয়: পরিকাঠামো-নির্ভর প্রবৃদ্ধি
অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালক হিসাবে সরকারি বিনিয়োগের ভূমিকা পুনর্ব্যক্ত করে বাজেটে পরিকাঠামো উন্নয়নে জোরালো উৎসাহ দেওয়া হয়েছে। সরকারি মূলধনী ব্যয় অর্থবর্ষ ২০২৫–২৬ (বিই) থেকে প্রায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে অর্থবর্ষ ২০২৬–২৭-এ ₹১২.২ লক্ষ কোটিতে পৌঁছানোর প্রস্তাব করা হয়েছে। অর্থবর্ষ ২০১৪–১৫-এ যেখানে এই ব্যয় ছিল প্রায় ₹২ লক্ষ কোটি, সেখান থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এটি পরিকাঠামো-নির্ভর প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতির উৎপাদনক্ষমতা বৃদ্ধির প্রতি সরকারের ধারাবাহিক অঙ্গীকারকে তুলে ধরে।
মূলধনী পণ্য ক্ষেত্রকে শক্তিশালী করতে সাম্প্রতিক নীতি সহায়তা
মূলধনী পণ্য ক্ষেত্রে সরকারের নীতি সহায়তা উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে। দেশীয় সক্ষমতা বাড়ানো এবং বিনিয়োগ-নির্ভর প্রবৃদ্ধি পর্যায়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। সাম্প্রতিক নীতি সহায়তার মধ্যে উল্লেখযোগ্য -
প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) বা উৎপাদন সংযুক্ত উৎসাহ-ভিত্তিক প্রকল্পসমূহ
পিএলআই-অটো স্কিম উন্নত স্বয়ংচালিত প্রযুক্তি অবলম্বনে যান ও উপাদান উৎপাদনে উৎসাহ দেয়। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এই প্রকল্পে ₹৩৫,৬৫৭ কোটি বিনিয়োগ আকৃষ্ট হয়েছে এবং ৪৮,৯৭৪টি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
পিএলআই-অ্যাডভান্সড কেমিস্ট্রি সেল (এএসসি) প্রকল্প ব্যাটারি উৎপাদনকে দেশীয়করণের লক্ষ্য নিয়ে কাজ করতে সাহায্য করছে। এর অধীনে ৪০ গিগাওয়াট-ঘণ্টা উৎপাদন ক্ষমতা বরাদ্দ হয়েছে, যা ভারতের বৈদ্যুতিক যান ব্যবস্থাকে মজবুত করছে।
ভারতের মূলধনী পণ্য ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বৃদ্ধি প্রকল্প
২০২২ সালে চালু হওয়া ভারতের মূলধনী পণ্য ক্ষেত্রের প্রতিযোগিতা বৃদ্ধির প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে সরকার এই ক্ষেত্রের সক্ষমতা ও প্রতিযোগিতাশীলতা বাড়াতে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিচ্ছে।
উপসংহার
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কর্তব্যবোধ ও অঙ্গীকারের ভিত্তিতে মূলধনী পণ্য ক্ষেত্র এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি নীতি সহায়তা এবং কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এ ঘোষিত নতুন উদ্যোগগুলির ফলে এই ক্ষেত্র আগামী দিনে ভারতের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখার ক্ষেত্রে সুদৃঢ় অবস্থানে রয়েছে।
তথ্যসূত্র
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221458®=3&lang=1
https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219907®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221451®=3&lang=2
https://www.indiabudget.gov.in/doc/budget_speech.pdf
https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2221425®=3&lang=1
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2117968®=3&lang=2
https://content.dgft.gov.in/Website/dgftprod/58357641-6838-401a-b880-7cdec59285c6/FTP2023_Chapter11.pdf
Ministry of Heavy Industries
https://heavyindustries.gov.in/sites/default/files/2025-02/heavy_annual_report_2024-25_final_27.02.2025_compressed.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149750®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042179®=3&lang=2
Ministry of Statistics & Programme Implementation
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219602®=3&lang=2
https://mospi.gov.in/uploads/latestreleasesfiles/1767782498513-GDP%20Press%20Note%20on%20FAE%202025-26.pdf
Central Board of Direct Taxes
https://incometaxindia.gov.in/Documents/Budget2026/FAQs-Budget-2026.pdf
Union Budget FY 2026-27: Strengthening Capital Goods Sector
********
SSS/SS......
(রিলিজ আইডি: 2223012)
ভিজিটরের কাউন্টার : 5