প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী হলওয়ারা বিমান বন্দরে টার্মিনাল বিল্ডিয়ের উদ্বোধন করলেন, বললেন এটি পাঞ্জাব, বিশেষ করে লুধিয়ানা এবং আশপাশ এলাকার মানুষের আনন্দের মুহূর্ত
প্রকাশিত:
01 FEB 2026 7:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, হলওয়ারা বিমান বন্দরে টার্মিনাল বিল্ডিয়ের উদ্বোধন পাঞ্জাব, বিশেষ করে লুধিয়ানা এবং সংলগ্ন এলাকার মানুষের জন্য অতি আনন্দের মুহূর্ত। শ্রী মোদী আরও বলেন যে লুধিয়ানা উত্তর ভারতের গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্য হাব এবং সরকার নিয়ত চেষ্টা করছে এই শহরের আকাশ পথে যোগাযোগ উন্নত করতে। যার প্রতিফলন ঘটেছে আধুনিক বিমান বন্দরের চলতি কাজের মাধ্যমে।
প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন :
“হলওয়ারা বিমান বন্দরে টার্মিনাল ভবনের উদ্বোধন পাঞ্জাব, বিশেষ করে লুধিয়ানা এবং আশপাশের এলাকার মানুষের জন্য বিপুল আনন্দের ক্ষণ। লুধিয়ানা, আমরা সকলেই জানি উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্যিক তালুক। এই শহর পরিচিত তার প্রাণবন্ত মানুষের জন্য। আমাদের সরকার নিরলস কাজ করছে এই শহরের আকাশপথে যোগাযোগের উন্নতি করতে, যার প্রতিফলন ঘটছে আধুনিক বিমান বন্দরের চলতি কাজে।”
SC/AP/NS….
(রিলিজ আইডি: 2222207)
ভিজিটরের কাউন্টার : 30
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Telugu
,
Kannada
,
Malayalam