রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ২-৭ ফেব্রুয়ারি ওড়িশা এবং ছত্তিশগড় সফর করবেন

প্রকাশিত: 01 FEB 2026 6:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি, ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ২-৭ ফেব্রুয়ারি ২০২৬-এ ওড়িশা এবং ছত্তিশগড় সফর করবেন। তিনি ২ ফেব্রুয়ারি ২০২৬-এর সন্ধ্যায় পৌঁছাবেন ভুবনেশ্বরে।

৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বালেশ্বরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দেবেন এবং নব-নির্মিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন।

৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রায়রাংপুর মহুলডিহায় ভঞ্জিবীর সুনারাম সোরেন-এর মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং গভর্মেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রীদের সঙ্গে আলাপচারিতা করবেন। তিনি রায়রাংপুরে সরকারি আয়ুর্বেদ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, ওইউএটি ক্যাম্পাস, আর্চারি সেন্টার, শহরের সৌন্দর্যায়ন এবং ড্রেনেজের উন্নীতকরণের প্রকল্প, একাধিক সিএসআর প্রকল্প এবং এমএসসিবি বিশ্ববিদ্যালয়ের আইটি ক্যাম্পাসের মতো একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সিমলিপালে জনজাতি মহিলা এবং তরুণদের সঙ্গে আলাপচারিতা করবেন। ভুবনেশ্বরে গ্লোবাল ফিনান্স অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কের সহযোগিতায় ওড়িশা সরকার আয়োজিত ‘ব্ল্যাক সোয়ান সামিট, ইন্ডিয়া’য় যোগ দেবেন।

৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ছত্তিশগড়ের জগদলপুরে ‘বস্তার প্যান্ডাম ২০২৬’ উৎসবের উদ্বোধন করবেন।

 

SC/AP/NS….  


(রিলিজ আইডি: 2222205) ভিজিটরের কাউন্টার : 40
এই রিলিজটি পড়তে পারেন: Odia , English , Urdu , हिन्दी , Tamil , Malayalam