প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আদমপুর বিমানবন্দরকে শ্রী গুরু রবিদাস মহারাজ জির নামাঙ্কিত করা তাঁর চিরন্তন আদর্শের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন: প্রধানমন্ত্রী

প্রকাশিত: 01 FEB 2026 6:21PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেরুয়ারি, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত রবিদাস জয়ন্তীর পবিত্র অনুষ্ঠানে আজ আদমপুর বিমানবন্দর’কে এখন থেকে শ্রী গুরু রবিদাস মহারাজ জি বিমানবন্দর নামাঙ্কিত করার সিদ্ধান্ত গভীর সম্মান ও শ্রদ্ধার। 
এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, “সন্ত রবিদাস জয়ন্তীর পবিত্র অনুষ্ঠানে আজ আদমপুর বিমানবন্দর’কে এখন থেকে শ্রী গুরু রবিদাস মহারাজ জি বিমানবন্দর নামাঙ্কিত করার সিদ্ধান্ত গভীর সম্মান ও শ্রদ্ধার। অসংখ্য মানুষের কাছে এটা প্রভূত আনন্দের দিন। শ্রী গুরু রবিদাস মহারাজ জির চিরন্তন আদর্শের প্রতি এটা যথাযথ শ্রদ্ধা প্রদর্শন। তাঁর সমতা, ভালোবাসা এবং সেবার বার্তা আমাদের সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে”। 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2222026) ভিজিটরের কাউন্টার : 42