রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতি অমৃত উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
প্রকাশিত:
01 FEB 2026 11:56AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১ ফেব্রুয়ারি ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ অমৃত উদ্যানের শীতকালীন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৩ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সর্বসাধারণের জন্য এই উদ্যান খোলা থাকবে। সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জনগণ এই উদ্যান ঘুরে দেখতে পারবেন। তবে, সোমবার সাপ্তাহিক রক্ষণাবেক্ষণের জন্য কেউ প্রবেশ করতে পারবেন না। ৪ মার্চ হোলি উপলক্ষেও উদ্যান বন্ধ থাকবে। ৩ মার্চ প্রতিরক্ষাবাহিনীর সদস্যদের জন্য, ৫ মার্চ প্রবীণ নাগরিকদের জন্য, ১০ মার্চ মহিলা এবং আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য এবং ১৩ মার্চ দিব্যাঙ্গ বা ভিন্নভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
https://visit.rashtrapatibhavan.gov.in. ওয়েব সাইটের মাধ্যমে টিকিট কাটা যাবে। দর্শকদের আগে থেকে টিকিট বুক করার পরামর্শ দেওয়া হয়েছে। কোন একটি দিনের টিকিট আগের দিন সকাল ১০টা পর্যন্ত পাওয়া যাবে। রাষ্ট্রপতি ভবনের ৩৫ নম্বর গেট দিয়ে দর্শকরা উদ্যানে প্রবেশ করতে পারবেন। নর্থ অ্যাভিনিউ সংলগ্ন এই গেটে পৌঁছানোর জন্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন থেকে সার্টেল বাস পরিষেবা পাওয়া যাবে। ওই মেট্রো স্টেশন থেকে উদ্যানে আসার শেষ বাস ৪টের সময় ছাড়বে। এই বাস বালবাটিকা, পালমেরিয়া গার্ডেন, বেনিয়ান গার্ডেন, বোনসাই গার্ডেন, বাবলিং ব্রুক, সেন্ট্রাল লন, লং গার্ডেন এবং সার্কুলার গার্ডেনের দর্শকদের জন্যও সুবিধাজনক হবে। দর্শকরা মোবাইলফোন, বৈদ্যুতিন চাবি, পার্টস, জলের বোতল এবং শিশুদের জন্য দুধের বোতল নিয়ে ঢুকতে পারবেন।
অমৃত উদ্যান ছাড়াও রাষ্ট্রপতি ভবন এবং রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় প্রতি সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ঢোকা যায়। শনিবার চেঞ্জ অফ গার্ড সেরিমনিও দর্শকরা প্রত্যক্ষ করতে পারেন। এবিষয়ে বিস্তারিত তথ্য https://visit.rashtrapatibhavan.gov.in. –এই ওয়েব সাইট থেকে জানা যাবে।
SC/CB/AS
(রিলিজ আইডি: 2221398)
ভিজিটরের কাউন্টার : 42