প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ – ইয়ার্ড ১২৬৭ সমুদ্র প্রতাপের অন্তর্ভুক্তি
প্রকাশিত:
24 DEC 2025 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর, ২০২৫
গোয়া শিপ ইয়ার্ড লিমিটেডে নির্মিত জলে প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ (পিসিভি) সমুদ্র প্রতাপ (ইয়ার্ড ১২৬৭)-কে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জাহাজের ৬০ শতাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার ভাবনাকে মজবুত করছে।
সমুদ্র প্রতাপ হল দেশের প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জাহাজ, যা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে যুক্ত করা হল। আইসিজি নৌবহরে এটি হল দীর্ঘতম জাহাজ। এটির দৈর্ঘ্য ১১৪.৫ মিটার এবং প্রস্থ ১৬.৫ মিটার। আধুনিক প্রযুক্তির এই জাহাজে রয়েছে একটি ৩০ মিমি সিআরএন-৯১ বন্দুক এবং দুটি ১২.৭ মিমি দূর নিয়ন্ত্রিত বন্দুক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিজি-র পিডি (এমএটি)-এর ডিআইজি ভি কে পারমার, গোয়া শিপ ইয়ার্ডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী ব্রজেশ কুমার উপাধ্যায় প্রমুখ।
SC/MP/NS
(রিলিজ আইডি: 2208172)
ভিজিটরের কাউন্টার : 41