কৃষিমন্ত্রক
ন্যূনতম সহায়ক মূল্যের ক্ষেত্রে ফসলের আওতা বৃদ্ধি
প্রকাশিত:
12 DEC 2025 6:27PM by PIB Kolkata
নয়াদিল্লী: ১২ ডিসেম্বর ২০২৫
প্রতি বছর, সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রক/বিভাগগুলির মতামত বিবেচনা করার পর কৃষি ব্যয় ও মূল্য কমিশন(সিএসিপি)-র সুপারিশের ভিত্তিতে ২২টি নির্ধারিত কৃষি পণ্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য(এমএসপি) নির্ধারণ করে। ন্যূনতম সহায়ক মূল্য সুপারিশ করার সময়, সিএসিপি উৎপাদন ব্যয়, সামগ্রিক চাহিদা-সরবরাহ পরিস্থিতি, দেশীয় ও আন্তর্জাতিক মূল্য, বিভিন্ন ফসলের মূল্যের সমতা, কৃষি ও অকৃষি খাতের মধ্যে বাণিজ্যের শর্তাবলী, অর্থনীতির বাকি অংশের উপর সম্ভাব্য প্রভাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করে, এছাড়াও জমি, জল এবং অন্যান্য উৎপাদন সম্পদের যৌক্তিক ব্যবহার এবং উৎপাদন ব্যয়ের উপর ন্যূনতম ৫০ শতাংশ লাভ নিশ্চিত করে। তবে, ন্যূনতম সহায়ক মূল্যের কাঠামোর অধীনে ফসল অন্তর্ভুক্ত কর তুলনামূলকভাবে দীর্ঘ সংরক্ষণকাল, সহজে নষ্ট না হওয়া, ব্যাপকভাবে চাষ করা, গণ-ভোগ্য পণ্য, খাদ্য সুরক্ষার জন্য অপরিহার্য ইত্যাদি বেশ কয়েকটি কারণের উপর নির্ভরশীল। ন্যূনতম সহায়ক মূল্য নীতির উদ্দেশ্যগুলি বাস্তবায়নের জন্য, ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণার পর, সরকার কৃষকদের মূল্য সহায়তা প্রদানের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া(এফসিআই) এবং অন্যান্য মনোনীত রাজ্য সংস্থাগুলির মাধ্যমে খাদ্যশস্য এবং মোটা শস্য সংগ্রহ করে। ডাল, তৈলবীজ এবং নারকেল সংগ্রহ করা হয় প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান(পিএম- আশা)-র ছাতা (আমব্রেলা) প্রকল্পের অধীনে মূল্য সহায়তা প্রকল্পের মাধ্যমে, সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে যখনই এই পণ্যগুলির বাজার মূল্য ন্যূনতম সহায়ক মূল্যের নিচে নেমে আসে। পিএম- আশা প্রকল্পের অধীনে সংগ্রহকারী সংস্থাগুলি হলো ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (নাফেড) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড(এনসিসিএফ)। তুলা এবং পাটও সরকার যথাক্রমে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া(সিসিআই) এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া(জেসিআই)-এর মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যে সংগ্রহ করে। সরকার মনোনীত সংগ্রহকারী সংস্থাগুলির মাধ্যমে কৃষি ফসল সংগ্রহের প্রস্তাব দেয় এবং কৃষকদের কাছে তাঁদের উৎপাদিত পণ্য সরকারি সংস্থা বা খোলা বাজারে বিক্রি করার বিকল্প থাকে, যেটি তাঁদের জন্য বেশি সুবিধাজনক। আজ রাজ্যসভায় এক লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর এই তথ্যগুলি দিয়েছেন।
SC/SB/DM….
(রিলিজ আইডি: 2203594)
ভিজিটরের কাউন্টার : 28