সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ ৩,৬৮৫টি প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থানে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে এএসআই

প্রকাশিত: 04 DEC 2025 4:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ ডিসেম্বর, ২০২৫

 


১৯৭৬ সালের পর, এপর্যন্ত বিদেশ থেকে মোট ৬৫৫টি প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই) জাতীয় স্তরে ৩,৬৮৫টি প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। ওইসব অঞ্চলে পর্যটকদের সুবিধার্থে পানীয় জল, শৌচাগার, রাস্তাঘাট নির্মাণ এবং সেগুলির রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে এই সংস্থা। ২০০৭ সালে ন্যাশনাল মিশন অন মনুমেন্টস অ্যান্টিকিউটিজ গড়ে তোলা হয়। এই সংস্থা ১১,৪০৬টি ঐতিহ্যশালী স্থানের তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করেছে। এছাড়াও ১২,৪৬,২১১টি প্রত্নতাত্ত্বিক সামগ্রীর বিবরণ দিয়েছে। 

কেন্দ্রীয় সরকার ১৯৯৬ সালে ন্যাশনাল কালচার ট্রাস্ট (এনসিএফ) গড়ে তোলে। ঐতিহ্যশালী স্থানগুলির উন্নয়ন ও সংরক্ষণের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সেগুলি সংরক্ষণের কাজ করা হচ্ছে। 

এনসিএফ-এ কোনো প্রকল্পের সংরক্ষণ এবং সেগুলির মানোন্নয়নের জন্য দাতব্য প্রতিষ্ঠানগুলি সহায়তা করে থাকে। তবে, এএসআই দেশের বিভিন্ন স্মৃতিসৌধের রক্ষাণাবেক্ষণের দায়িত্বটি পালন করে। এনসিএফ এবং এএসআই যৌথভাবে বিভিন্ন প্রকল্পের মানোন্নয়ন ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। পাশাপাশি, এই স্থানগুলিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলি বাস্তবায়নের সময়ে এএসআই, দাতব্য সংস্থা ও এনসিএফ নিয়মিত নজরদারি চালায়। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। 

 


SC/CB/SKD


(রিলিজ আইডি: 2199353) ভিজিটরের কাউন্টার : 25
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Telugu