প্রধানমন্ত্রীরদপ্তর
আসন্ন ছট মহাপর্ব উপলক্ষ্যে ভক্তিমূলক গান শেয়ার করে নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশিত:
24 OCT 2025 10:39AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ অক্টোবর, ২০২৫
পবিত্র ছট উৎসব পালনে দেশের প্রস্তুতিকালীন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ছটি মাইয়ার উদ্দেশে নিবেদিত ভক্তিমূলক গান শেয়ার করে নিয়ে ধর্মীয় চেতনা ও সাংস্কৃতিক ঐক্যের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক্স সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“প্রকৃতি ও সংস্কৃতির উদ্দেশে সমর্পিত ছট মহাপর্ব আসন্ন। বিহার-সহ সারাদেশ জুড়ে এর প্রস্তুতিতে ভক্তি মনোভাবাপন্ন মানুষ একত্রিত হয়েছেন। এই পর্বে ছটি মাইয়ার উদ্দেশে সমর্পিত ভক্তিমূলক গান বিনয় ও পবিত্রতার দিকে এগিয়ে নিয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ আপনারাও ছট পুজোর সঙ্গে জড়িত ভক্তিমূলক গান আমার সঙ্গে ভাগ করে নিন। আমি আগামী কয়েকদিন এইসব গান দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবে।”
*****
SSS / AB /AG
(রিলিজ আইডি: 2182104)
ভিজিটরের কাউন্টার : 33
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam