বস্ত্রমন্ত্রক
তাঁত শিল্পের পুনরুজ্জীবনে নতুন নতুন উদ্যোগ
প্রকাশিত:
05 AUG 2025 4:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ অগাস্ট, ২০২৫
তন্তুবায়দের কল্যাণে এবং তাঁত শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে আর্থিক ও প্রাতিষ্ঠানিক নানা সহায়তা করে থাকে। ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং র মেটিরিয়াল সাপ্লাই স্কিমের মতো নানা প্রকল্প ওড়িশা রাজ্যের কটক জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক বাস্তবায়িত করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাপ্রাপক তন্তুবায়েরা কাঁচামালের সংগ্রহ, তাঁত যন্ত্র ক্রয়, সৌর শক্তির মাধ্যমে আলোকিত করার ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। মূলত মুদ্রা প্রকল্পের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
২০১৯-২০ অর্থবর্ষে তন্তুবায়দের জন্য বিভিন্ন প্রকল্পের মূল্যায়নের দায়িত্বে ছিলেন স্বাধীন কিছু সংস্থা। এই মূল্যায়নের পর প্রাপ্ত প্রতিবেদন অনুসারে তাঁত শিল্পে সংশ্লিষ্ট প্রকল্পগুলি ইতিবাচক প্রভাব বিস্তার করেছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্গারিটা।
SC/CB/SKD
(রিলিজ আইডি: 2153058)
ভিজিটরের কাউন্টার : 16