প্রতিরক্ষামন্ত্রক
সেশলস-এর পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছল আইএনএস তেগ
প্রকাশিত:
27 JUN 2025 3:40PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুন, ২০২৫
দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরে নিয়োজিত ভারতীয় নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তেগ সেশেলস-এর পোর্ট ভিক্টোরিয়ায় পৌঁছেছে। ২৬-৩০ জুন পর্যন্ত সেটি সেখানে থাকবে। ভারত-সেশেলস-এর মধ্যে সামুদ্রিক সমন্বয় এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করাই এর উদ্দেশ্য।
এর বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে কম্যান্ডিং অফিসারের সেশেলস-এর প্রতিরক্ষা বাহিনীর প্রধান সহ সামরিক আধিকারিক এবং সরকারি আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎকার। এছাড়াও, সেশেলস পিপল্স ডিফেন্স ফোর্স (এসপিডিএফ)-এর চিফ-অফ-স্টাফ এবং সেশেলস-এ ভারতের হাই কমিশনারের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারতীয় নৌ-বাহিনী এবং এসপিডিএফ-এর মধ্যে সহযোগিতা ও সমন্বয় সম্প্রসারণ নিয়ে এই যুদ্ধজাহাজে মতবিনিময় হবে। এছাড়াও, ভারত থেকে নিয়ে যাওয়া বিভিন্ন সামরিক সরঞ্জাম ও যন্ত্রাংশ সেশেলস-এর হাতে তুলে দেওয়া হবে।
সাংস্কৃতিক সম্পর্কের অঙ্গ হিসেবে ২০২৫-এ আন্তর্জাতিক যোগ দিবসের থিম ‘এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ’-এর সঙ্গে সঙ্গতি রেখে যোগ অধিবেশনেরও আয়োজন করা হবে। এতে এসপিডিএফ, ভারতীয় অভিবাসী সম্প্রদায় এবং এই যুদ্ধজাহাজের কলাকুশলীরা যোগ দেবেন। আইএনএস তেগ যুদ্ধজাহাজে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে তাতে সেশেলস-এর ভারতীয় হাই কমিশনার, সে দেশের সেনাবাহিনীর প্রধান এবং এসপিডিএফ আধিকারিকদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভারতীয় নৌ-বাহিনীর দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল হতে সাধারণ দর্শনার্থীদের এই জাহাজ ঘুরে দেখার সুযোগ থাকছে।
সেশেলস-এর ৪৯তম জাতীয় দিবস উপলক্ষে ২৯ জুন এই জাহাজ থেকে ভারতীয় ন্যাভাল ব্যান্ড কুচকাওয়াজে অংশ নেবে। এই জাহাজেই থাকা হেলিকপ্টার সেই কুচকাওয়াজের সময় আকাশে শোভাবর্ধন করবে।
সর্বশেষে আইএনএস তেগ সেশেলস উপকূলরক্ষী বাহিনী (এসসিজি)-র একটি জাহাজের সঙ্গে ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত যৌথ নজরদারির মহড়া দেবে। এই উদ্যোগ বেআইনি এবং অবৈধ মৎস্য উত্তোলন রোধে নজরদারি এবং বৈশ্বিক সাধারণ দায়বদ্ধতা রক্ষায় ভারতের অঙ্গীকারের অঙ্গ। এসসিজি-র সঙ্গে যৌথ মহড়াতেও তারা পরবর্তী পর্যায়ে অংশ নেবে। এই সফরের লক্ষ্য হল দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসার।
SC/AB/DM
(রিলিজ আইডি: 2140325)
ভিজিটরের কাউন্টার : 13