প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

তিন বাহিনীর মধ্যে আরও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রী সিডিএস এবং প্রতিরক্ষা বিষয়ক দপ্তরের সচিবকে যৌথ নির্দেশ দেওয়ার অনুমতি দিয়েছেন

প্রকাশিত: 24 JUN 2025 6:03PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ জুন, ২০২৫

 


সশস্ত্র বাহিনীগুলির সংস্কার এবং আধুনিকীকরণের লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং তিন বাহিনীর জন্য যৌথ নির্দেশ দেওয়ার অনুমতি দিয়েছেন। চিফ অফ ডিফেন্স স্টাফ এবং প্রতিরক্ষা বিষয়ক দপ্তরের সচিব এই যৌথ নির্দেশ দিতে পারবেন। এর আগে দুই বা তার বেশি বাহিনীর জন্য একই ধরনের নির্দেশ থাকলে সেগুলি প্রত্যেক বাহিনী পৃথকভাবে প্রদান করতো।

তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে, বিভিন্ন নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে অহেতুক সময় নষ্ট আটকাতে এধরনের যৌথ নির্দেশ দেওয়ার প্রয়োজন দেখা দেয়। ২৪ জুন প্রথম যৌথ নির্দেশটি জারি করা হয়। এর ফলে, তিন বাহিনী স্বচ্ছভাবে, পরস্পরের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করতে পারবে। এক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা নিশ্চিত হবে। দেশকে সেবা করার উদ্দেশ্যে এই সমন্বয় এক নতুন যুগের সূচনা করলো।

 


SC/CB/SKD


(রিলিজ আইডি: 2139448) ভিজিটরের কাউন্টার : 21
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil