আয়ুষ
azadi ka amrit mahotsav

সমগ্র বিশ্বে সুস্থতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে মন্ত্রকের সঙ্গে ঐক্যবদ্ধ যোগা প্রতিষ্ঠানগুলি

প্রকাশিত: 29 MAY 2025 11:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ মে, ২০২৫ 

 

একাদশতম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রাক্কালে নতুন দিল্লির চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে একটি আন্তঃমন্ত্রক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের প্রস্তুতি ও পন্থা-পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন পদস্থ মন্ত্রী, আয়ুষ প্রতিষ্ঠানগুলি এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। 
আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব, যোগ ব্যায়াম’কে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর যে বিশেষ লক্ষ্য রয়েছে, তার উপর জোর দেন। তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবস কেবলমাত্র একটি উদযাপন নয়, এ এক আন্দোলন। দেশ-বিদেশে প্রায় ২৫০টি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তিনি যোগগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সব বিভাগগুলিকে যোগা সঙ্গমে অংশগ্রহণ করার আবেদনও জানান তিনি। 
আয়ুষ মন্ত্রকের সচিব তাঁর স্বাগত ভাষণে আন্তর্জাতিক যোগ দিবস পালনের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অনুষ্ঠান এখন বিশ্বের অন্যতম বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছে। ২০২৪ সালে ভারতে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রায় ২৪ কোটি মানুষ অংশ নেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রধানমন্ত্রী এ বছরের যোগ দিবসের মূল অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। 

 

SC/PM/SB


(রিলিজ আইডি: 2132285) ভিজিটরের কাউন্টার : 16
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Tamil , Telugu , Malayalam